হ্যাজলউডের বলে কনুই ভাঙলো পন্থের! গুরুতর চোট নিয়ে ছাড়লেন মাঠ 1

আইপিএল ২০২৬-এর মঞ্চে (IPL 2026) লখনউ সুপার জায়ান্টস শিবিরে চিন্তার ভাঁজ ফেলল একটি বড় ধাক্কা। দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ব্যাট করতে নেমে হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে পন্থের LSG। আজকের ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামেন পন্থ। ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) আউট হওয়ার পর তিনি ক্রিজে আসেন। ইনিংসের পঞ্চম ওভারে জশ হ্যাজলউডের (Josh Hazlewood) একটি বল সরাসরি গিয়ে লাগে পন্থের কনুইয়ে। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

গুরুতর চোটে প্যাভিলিয়নে ফিরলেন পন্থ

পন্থ
Rishabh Pant | Image: Twitter

তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষমেশ চিকিৎসক দলের পরামর্শে মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। হাঁটার সময় স্পষ্টই অস্বস্তিতে দেখা যায় তাকে, যা লখনউ শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এই চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি দলের অধিনায়ক রজত পতিদার। ম্যাচের শুরুতেই ব্যাকফুটে দেখা যাচ্ছিল ঋষভ পন্থদের (Rishabh Pant)। ভুবনেশ্বর কুমার এবং জোশ হ্যাজেলউডের অসাধারণ বোলিংয়ের সামনে LSG’এর দুই ওপেনারকে একেবারেই স্বাচ্ছন্দে দেখা যাচ্ছিল না।

মার্করাম আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন পন্থ। হ্যাজেলউডের পরপর তিনটি গুড লেংথের বলে পুল করতে যান পন্থ। তবে, সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি। ব্যাটে বল করতেই পারছিলেন না। তার মাঝে একটি বল লাগার পর মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই মৌসুমে খুব একটা ভালো ছন্দে নেই পন্থ। একটি ম্যাচ উইনিং ৬৮ রানের ইনিংস খেলেছেন পন্থ। পন্থের চোটে রিতিমতন চাপে থাকবে লখনউ দলে। তবে, LSG সূত্রের দাবি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থতা বোধ করছেন তিনি এবং পরে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে তাকে।

Read Also: চোটে কাবু রোহিত-বিরাট, MS ধোনিকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, মাথায় হাত ৩ ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *