"হা%#গতেই নামে মাঠে..." RCB'র সামনে ১৪৬ রানে গুটিয়ে গেল LSG, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস (RCB vs LSG)। লখনউ প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে তুলেছে ১৪৬ রান। দলের শুরু থেকেই বেশ সমস্যা দেখা গিয়েছে। মিচেল মার্সকে (Mitchell Marsh) কিছুটা স্বচ্ছন্দে দেখালেও টপ অর্ডার ব্যাটসম্যানরা সম্পূর্ণ ফ্লপ হয়েছেন। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মিচেল মার্শ। ৩২ বলের ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ২টি ছক্কা। এছাড়া আয়ুষ বাদোনি ২৪ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মুকুল চৌধুরীও ২৮ বলে ৩৯ রান করে দলের স্কোর কিছুটা এগিয়ে দেন।

শুরুতেই অধিনায়ক ঋষভ পন্থ গুরুতর চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। পরে ব্যাটিং করতে এসে ছন্দ ফিরে পাননি তিনি। ৭ বলে মাত্র ১ রান বানিয়েই আউট হয়েছিলেন তিনি। পন্থের পাশাপশি, নিকোলাস পুরান ও এইডেন মার্করামের (Aiden Markram) মতো ব্যাটাররা বড় অবদান রাখতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাসিখ সালাম দার, তিনি ৪ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট তুলে নেন এবং জশ হ্যাজলউড একটি উইকেট পান। ক্রুনাল পাণ্ডিয়াও ২টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৪৬’রানে গুটিয়ে গেল LSG

Ipl 2026
RCB vs LSG | Image: Getty Images

আজকে লখনউ দলের পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। বিশেষ করে এবারের আইপিএলে ২০ ওভার ব্যাটিং করার পর এটাই দলগত বিচারে সবথেকে কম রান। এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “গত পাঁচ বছর ধরে আব্দুল সামাদকে দেখছি এবং আইপিএলের ইতিহাসে তার চেয়ে বাজে খেলোয়াড় দেখিনি, এটা এক রহস্য যে সে কীভাবে প্রতি বছর আইপিএলের চুক্তি বাগিয়ে নেয়!!” এক ভক্ত লিখেছেন, “লখনউ সুপার জায়ান্টস তাদের নিজেদের শহরে ঠিক যেন ‘ভুল ভুলাইয়া’র মতো।” আর এক ভক্ত লিখেছেন, “এই আইপিএলে এলএসজির পেসাররা দ্বিতীয় সবচেয়ে মিতব্যয়ী, তবে তাদের ব্যাটসম্যানরা শীর্ষেই রয়েছেন।”

দেখেনিন টুইট

Read Also:  IPL 2026: হ্যাজলউডের বলে কনুই ভাঙলো পন্থের! গুরুতর চোট নিয়ে ছাড়লেন মাঠ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *