ম্যাচ হেরেই মুখে চুনকালি মাখলেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে, শাস্তির খাঁড়া চাপালো BCCI !! 1

আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমে সবচেয়ে হতাশাজনক দল হিসেবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। একের পর এক পরাজয় যেন দলের আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দিয়েছে। অতীতে তিনবারের চ্যাম্পিয়ন দলটি এখন পয়েন্ট টেবিলের নিচের দিকে ঘুরপাক খাচ্ছে। অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) উপর চাপ ক্রমেই বাড়ছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে হার ছিল প্রত্যাশিতই, কিন্তু যেভাবে দলটি খেলেছে তা আরও উদ্বেগজনক। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা ম্যাচের প্রথম ইনিংসেই পরিষ্কার হয়ে যায়। চেন্নাইয়ের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে এবং নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের বড় স্কোর গড়ে তোলে। কালো মাটির উইকেটে যেখানে প্রথমে ব্যাটিং করে বড় স্কোর করাটা লাভ জনক ছিল সেটাই বুমেরাং হয়ে ফিরে আসে কেকেআরের উপর। এখানেই শেষ হয়, কেকেআর দলের ব্যাটসম্যানরা স্পিন আক্রমনের সামনে একেবারে নাস্তানাবুদ হয়েছে।

টানা পাঁচ ম্যাচে জয় নেই KKR’এর

Kkr
CSK vs KKR | Image: Getty Images

এই রানের জবাবে কেকেআরের ব্যাটিং একেবারেই ছন্নছাড়া। বড় ইনিংসের অভাব, স্পিন আক্রমন সামাল দেওয়ার ব্যর্থতা – সব মিলিয়ে ম্যাচে ফেরার সুযোগই তৈরি করতে পারেনি তারা। ১৬০ রানে গুটিয়ে যায় পুরো দল। এই পরিস্থিতির মধ্যেই নতুন সমস্যায় পড়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসে স্লো ওভার রেট বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় আইপিএল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে।

Read More: ‘বা*লের ক্যাপ্টেন…’, চলতি ম্যাচে রাহানের সিদ্ধান্তে খেপে লাল অভিষেক নায়ার, ভাইরাল গালিগালাজ !!

শাস্তি পেলেন রাহানে

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(BCCI)  রাহানেকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে। আইপিএল এর নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে এই শাস্তি দেওয়া হয়। রাহানের ক্ষেত্রে এটি প্রথম অপরাধ হওয়ায় শুধু জরিমানাতেই রেহাই মিলেছে। আগে এই ধরনের অপরাধে শাস্তি ছিল অনেক কঠোর। একাধিকবার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতো। তবে বর্তমানে নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রথমে জরিমানা করা হয় এবং ধারাবাহিকভাবে একই ভুল করলে তবেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সব মিলিয়ে এখন চাপের মুখে রয়েছে KKR। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি KKR, পয়েন্ট তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে নাইট রাইডার্স দল।

READ ALSO: IPL 2026: “গরম করে ছেড়ে দিলো…” CSK’র বিরুদ্ধে ৩২ রানে হার KKR’এর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *