আইপিএলের (IPL 2026) সঙ্গে বলিউডের সম্পর্ক দীর্ঘদিনের। চলতি টুর্নামেন্টের একাধিক ম্যাচে পছন্দের দলকে সমর্থন করার জন্য স্টেডিয়ামে একাধিক বলিউড নায়ক-নায়িকাদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারলেও দলের মালিক শাহরুখ খান (Sharukh Khan) ইডেন গার্ডেন্সে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে প্রীতি জিন্টার (Preity Zinta) দল পাঞ্জাব কিংসও (Punjab Kings) একের পর এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে। এবার পুরনো স্মৃতি উস্কে দিয়ে এই দলকে সমর্থন করে আলোচনায় উঠে এলেন সালমান খান (Salman Khan)।
Read More: সঞ্জু-অভিষেকের ক্যারিয়ার সংকটে, এই সিরিজেই টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভবের !!
দুরন্ত ফর্মে পাঞ্জাব-

গত বছর পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ফাইনালে উঠেছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) কাছে হারের সম্মুখীন হয়ে ট্রফি জয় করতে পারেনি। এই মরসুমেও একের পর এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে দলটি। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৩ উইকেটে পরাজিত করে পিবিকেএস। ম্যাচে কুপার কনলি (Copper Connolly) ৪৪ বলে ৭২ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।
এরপর চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৫ উইকেটে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) ৬ উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে শ্রেয়স আইয়াররা ৪ ম্যাচে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করেছেন।
সমর্থন করে বিপাকে সালমান খান-

গতকাল সালমান খান সোশ্যাল মিডিয়া পাঞ্জাব কিংসকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেন। বলিউডের অন্যতম এই তারকা লেখেন, “অসাধারণ প্রীতি জিন্টা, শুভেচ্ছা তোমাদের, দল অসাধারণ খেলছে।” কিন্তু গতকাল কালকে কোন পাঞ্জাব কিংসের ম্যাচ ছিল না। সোমবার টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন সালমান।
অন্যদিকে ২০১৪ সালে এই বলিউড তারকা একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন “প্রীতি জিন্টার দল জিতেছি কি?” তার উত্তরে ফ্র্যাঞ্চাইজি থেকে পোস্ট করে লেখা হয়েছিল, “ম্যাচ এবং মানুষের ভালোবাসা দুটোই জিতেছে।”, এত বছর পর পাঞ্জাবকে নিয়ে সালমানের আগ্ৰহ সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এল। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “প্রীতি জিন্টার দল কালও খেলেনি আজও খেলছে না। কিন্তু তার প্রতি সালমানের ভালোবাসা প্রতিদিনের।” আবার রসিকতা করে অনেকে লিখছেন, “১২ বছর পর সিক্যুয়েল মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’।”
দেখুন ট্যুইটগুলি-
Match bhi jeete aur dil bhi! 😎 https://t.co/Aa13Ulvg4s
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
Well done Zinta,Congratulations Zinta, Team is playing well …. @realpreityzinta
— Salman Khan (@BeingSalmanKhan) April 13, 2026