নূর-অনশুলের বোলিং'এ দিশাহারা KKR, হারের লজ্জা অব্যাহত রাহানেদের !! 1

আজ চেপকের মাটিতে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নেমেছিল। প্রথমে টসে যেতে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। চেন্নাইয়ের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এছাড়াও ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) হাত ধরে শক্তিশালী জায়গায় পৌঁছে যায় হলুদ বাহিনী। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারে পরিবর্তন ঘটালেও নাইট বাহিনী চাপের মুখে পড়ে। ফলে এই ম্যাচেও লজ্জাজনক হারের সম্মুখীন হল শাহরুখ খানের (Sharukh Khan) দল।

Read More: সঞ্জু-অভিষেকের ক্যারিয়ার সংকটে, এই সিরিজেই টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভবের !!

বিশাল লক্ষ্যমাত্রা দেয় CSK-

নূর-অনশুলের বোলিং'এ দিশাহারা KKR, হারের লজ্জা অব্যাহত রাহানেদের !! 2
CSK vs KKR Images Getty Images

আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করতে নেমে সঞ্জু স্যামসন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ৭ রানে আউট হয়ে গেলে তিনি আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) সঙ্গে জুটি বাঁধেন। মাত্র ১৭ বলে ৩৮ রান করেন আয়ুশ। ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান এই তরুণ তারকা। সঞ্জু‌ও ব্যাট হাতে ছন্দে ছিলেন। তিনি ৩২ বলে করেন ৪৮ রান। ৪ টি চার এবং ৩ টি ছক্কা মেরে বিপক্ষদের চাপে ফেলার চেষ্টা করেছিলেন।

অন্যদিকে গুরুত্বপূর্ণ সময় আজ চেন্নাইয়ের হয়ে জুটি বাঁধেন সরফরাজ খান (Sarfaraz Khan) এবং ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মিলে দলকে আত্মবিশ্বাস দেন। সরফরাজের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৩ রান। ব্রেভিস করেন ২৯ বলে ৪১ রান। ৪ টি চার এবং ২ টি ছয় মেরে জ্বলে ওঠেন এই তারকা। শেষে শিবম দুবের (Shivam Dube) ১২ বলে ১৩ রানে ভর ফলে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে নেয়।

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন কার্তিক ত্যাগী (Kartik Tayagi)। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। শেষ ওভারে এটিও বাউন্ডারি দেননি। অন্যদিকে সুনীল নারিন (Sunil Narine) ৪ ওভারে ২১ রান দিয়ে তূলে নেন ১ উইকেট।

KKR’এর লজ্জাজনক হার-

নূর-অনশুলের বোলিং'এ দিশাহারা KKR, হারের লজ্জা অব্যাহত রাহানেদের !! 3
CSK vs KKR Images Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং করতে এসেছিলেন ফিন অ্যালেন (Finn Allen) এবং সুনীল নারিন। তবে এই পরিবর্তন দলের জন্য সেইভাবে কাজে আসেনি। ফিন ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন। সুনীলের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৪ রান। এই তারকা মারেন ২ চার এবং ২ টি ছয়। আজ আজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী‌ও (Angkrish Raghuvanshi) দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। নূর আহমেদ (Noor Ahmad) থেকে আকিল হোসেনের (Akeal Hussein) দুরন্ত বলে চাপে পড়ে যায় কলকাতা।

২২ বলে মাত্র ২৮ করেন রাহানে। ১৯ বলে ২৭ করে দলকে দিশা দেখাতে ব্যর্থ হন অঙ্গকৃষ। ৩ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। রিঙ্কু সিং (Rinku Singh) ৬ রানে এবং ক্যামেরন গ্ৰিন (Cameron Green) শূন্য রানে আউট হলে ম্যাচ কার্যত হাত থেকে বেরিয়ে গিয়েছিল। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন রোভম্যান পাওয়েল (Rovman Powell) এবং রমনদীপ সিং‌ (Ramandeep Singh)।

কিন্তু এই লড়াই কাজে আসেনি। রমনদীপ ২৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন। ৪ টি চার এবং ১ ছয় আসে তার ব্যাট থেকে। অন্যদিকে রোভম্যান পাওয়েল ২২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ২ টি ছয় এবং ১ টি চার মারেন‌ তিনি। এর ফলে কলকাতা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান পর্যন্ত পৌঁছায়। এর সঙ্গেই ৩১ রানে চেন্নাই সুপার কিংস জয় ছিনিয়ে নেয়। আজ হলুদ বাহিনীদের হয়ে নূর আহমেদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। অনশুল কম্বোজ (Anshul Kamboj) ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ টি উইকেট।

Read Also: IPL-কে তুলোধোনা! “PSL-ই আসল ক্রিকেট” বলেই ক্ষোভ উগরালেন RCB-র প্রাক্তন খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *