কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর এখনও পর্যন্ত একটিও ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারিনি। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। কিন্তু লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে। অন্যদিকে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হওয়ার পর জয়ের মধ্যে ফিরেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে আজও জয় তুলে নেওয়ার জন্য রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) কৌশল সাজিয়েছেন। মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে একাদশ নিয়ে চমক দিল দুই দলই। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসও ধরা পড়ছে এই ম্যাচেও।
Read More: সঞ্জু-অভিষেকের ক্যারিয়ার সংকটে, এই সিরিজেই টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভবের !!
IPL ম্যাচের সময়সূচি-

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
ম্যাচ: ২২
তারিখ: ১৪/০৪/২০২৬
ভেন্যু: এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
CSK vs KKR Match Preview-

চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ৮ উইকেট পরাজিত হয়। এরপর পাঞ্জাব কিংসের বিপক্ষে (Punjab Kings) ৫ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৪৩ রানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। তবে শেষ ম্যাচে ঘরের মাঠে দলের হয়ে জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি মরসুমের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। এর ফলে চেন্নাই ২৩ রানে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়ে যাত্রা শুরু করে।
সানরাইজ হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে পরাজিত হলে দলের একাধিক সমস্যা প্রকাশ্যে চলে আসে। তবে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল আজিঙ্কা রাহানেরা। কিন্তু মুকুল চৌধুরীর (Mukul Choudhary) বিধ্বংসী ইনিংসে ৩ উইকেটে এই ম্যাচেও পরাজিত হয়। উল্লেখ্য এখনও পর্যন্ত কেকেআর এবং চেন্নাই ৩২ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২০ টি ম্যাচে সিএসকে এবং ১১ ম্যাচে জয় পেয়েছে নাইট বাহিনী। ১ টি কোনো ফলাফল আসেনি।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
CSK’এর একাদশ-
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, খলিল আহমেদ, গুরজাপনীত সিং
ইমপ্যাক্ট প্লেয়ার- কার্তিক শর্মা, আকিল হোসেন, ম্যাথিউ শর্ট, প্রশান্ত বীর, ম্যাট হেনরি
KKR’এর একাদশ-
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী রোভমান পাওয়েল, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা,
ইমপ্যাক্ট প্লেয়ার- ফিন অ্যালেন, মনীশ পান্ডে, তেজস্বী দাহিয়া, টিম সেইফার্ট, নবদীপ সাইনি