IPL 2026: পরপর হার যে কোনও দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। তেমনটাই এবার হচ্ছে তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। প্রথম চার ম্যাচে এখনও জয় মেলেনি কেকেআরের। তারা কেবলমাত্র একটি পয়েন্ট পেয়েছে – পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য। এই পরিস্থিতিতে সুপার কিংসের (CSK) মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে সম্প্রতি তিনটি ম্যাচ খেলেছে কেকেআর। আর তিন ম্যাচেই ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের একক প্রচেষ্টায় সব হিসেব উল্টে যায়। ম্যাচ শেষে দলের সিনিয়র ক্রিকেটারদের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল, এই হার কতটা প্রভাব ফেলেছে গোটা শিবিরে।
শুরু থেকেই নানা সমস্যায় জর্জরিত দলটি।
রাহানে-গ্রিন পড়ছেন দল থেকে বাদ

চোট-আঘাতের কারণে শক্তিশালী পেস আক্রমণ গড়ে তুলতে পারছে না, ফলে তুলনামূলক অনভিজ্ঞ বোলারদের নিয়েই লড়াই চালাতে হচ্ছে। অন্যদিকে, দলে বড় অঙ্কে যোগ দেওয়া বিদেশি অলরাউন্ডার – ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত তিনি ব্যাট বা বল – কোনও বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। কয়েকটি ম্যাচ পেরিয়ে গেলেও দলীয় সামঞ্জস্যতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি, যা সমস্যাকে আরও জটিল করে তুলছে। পাশাপশি, অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়েছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু সিদ্ধান্ত অনেকের কাছেই অদ্ভুত মনে হয়েছে।
চেন্নাইয়ের বিরুদ্ধে বদলে যাবে ক্যাপ্টেন, বদল হবে দলেও। চেন্নাই ম্যাচে কেকেআরের ক্যাপ্টেনসি করবে রিঙ্কু সিং এবং দলে জায়গা হবে না অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। ওপেনিংয়ে বড় পরিবর্তন দেখা যাবে। ফিন অ্যালেনের জায়গায় টিম সাইফার্ট ওপেনিং করবেন রাহুল ত্রিপাঠির সঙ্গে (Rahul Tripathi)। তিনে অঙ্গকৃষ রঘুবংশী জায়গা বানিয়ে নেবেন। মিডিল অর্ডারেও বদল আবশ্যক, চেন্নাইয়ের পিচে ক্যামেরন গ্রিনের বদলে এন্ট্রি নেবেন রোচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তাছাড়া রিঙ্কু সিং এবং রোভমান পাওয়েলরা রয়েছেন।
এন্ট্রি নিচ্ছেন বরুণ চক্রবর্তী

দলের ফিনিশার হিসাবে রমনদীপ সিংকে দেখা যাবে। তিনি এই মৌসুমে সেভাবে ভালো না খেললেও তাকে গুরুত্বপূর্ণ পদে রেখে দেবে কেকেআর। দলে ফিরছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), চেন্নাইয়ের উইকেটে নারিনের সঙ্গে তাঁর বোলিং জুটি বেশ কার্যকর হয়ে উঠবে। পেস বোলিং বিভাগে বৈভব আরোরা ও কার্তিক ত্যাগীকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে নাইট রাইডার্স ভক্তদের জন্য সুখবর। চোট কাটিয়ে এনওসি পেয়েছেন শ্রীলংকার মাতিশা পথিরানা। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে আজকের ম্যাচে উপলব্ধ থাকতে পারবেন না তিনি।
CSK’এর বিরুদ্ধে KKR’এর সম্ভব্য দল
টিম সাইফার্ট (WK), রাহুল ত্রিপাঠি, অঙ্গকৃষ রঘুবংশী, রোচিন রবীন্দ্র, রিঙ্কু সিং, রোভমান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারিন, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী। ইমপ্যাক্ট সাব : বরুণ চক্রবর্তী।