চলতি আইপিএলে ধাক্কা খেল KKR তারকা ব্লেসিং মুজারাবানি, ব্যান করলো বোর্ড !! 1

আইপিএলের (IPL 2026) আর্থিক প্রাচুর্য এবং টুর্নামেন্টের জৌলুস বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে। এই বছর‌ও সফলতার সঙ্গে ভারতের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ এগিয়ে চলেছে। তবে এই বছরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও প্রভাব ফেলতে পারেনি। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ভক্তদের হতাশ করেছে এই ফ্র্যাঞ্চাইজি। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই একাধিক সমস্যা বর্তমানে আলোচনায় উঠে এসেছে। এর মধ্যেই এবার পিএস‌এল (PSL 2026) ছেড়ে নাইট বাহিনীতে যোগ দেওয়ায় বিপাকে পড়লেন ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani)।

Read More: সঞ্জু-অভিষেকের ক্যারিয়ার সংকটে, এই সিরিজেই টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভবের !!

Kkr
KKR vs PBKS Images Getty Images

কলকাতা নাইট রাইডার্স গত বছর প্লে অফেই জায়গা করে নিতে পারিনি। এই বছর তারা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) দুরন্ত ইনিংস খেলে নাইট বাহিনীদের ৬ উইকেটে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৬৫ রানে হেরে সমালোচনার মুখে পড়ে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। অন্যদিকে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

তবে সমস্ত বিতর্ক ভুলে শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কেকেআর। কিন্তু মুকুল চৌধুরী (Mukul Choudhary) দুরন্ত ইনিংস খেলে ছবিটাই বদলে দেন। ২৭ বলে অপরাজিত ৫৪ রান করে তিনি লখন‌উকে ৩ উইকেটে জয় এনে দিয়েছিলেন। অন্যদিকে একমাত্র নাইটদের হয়ে হয়ে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)। তিনি ৪ ম্যাচে ১৫৫ রান তুলে নিয়েছেন এখনও পর্যন্ত।

নিষিদ্ধ হলেন ব্লেসিং মুজারাবানি-

চলতি আইপিএলে ধাক্কা খেল KKR তারকা ব্লেসিং মুজারাবানি, ব্যান করলো বোর্ড !! 2
Blessings Muzarabani Images Getty Images

এই বছর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই কলকাতা নাইট রাইডার্স বিভিন্ন কারণে বিতর্কের মধ্যে জড়িয়ে ছিল। মোস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কয়েক কোটি টাকা দিয়ে দলে নেওয়ায় বিতর্কের মুখে পড়ে নাইট বাহিনী। ভারতের সাথে সেই সময় বাংলাদেশের সম্পর্ক জটিল পরিস্থিতির মধ্যে থাকায় শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের (Sharukh Khan) দল। এরপর এই তারকার বিকল্প ক্রিকেটার খোঁজার জন্য মাঠে নেমে পড়ে কলকাতা।‌

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে দুরন্ত ফর্মে থাকা ব্লেসিং মুজারাবানিকে দলকে নিয়ে আসে দল। কেকেআরে যোগ দেওয়ার পর এই তারকা পেসার ইসলামাবাদ ইউনাইটেডকে (Islamabad Unaited) জানান তিনি এই বছর পিএস‌এল খেলবেন না। এই বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তারা এবার দুই বছরের জন্য ব্লেসিং মুজারাবানিকে পিএস‌এল থেকে নিষিদ্ধ করল। তিনি একটি স্থায়ী চুক্তি লঙ্ঘন করে ক্রিকেটের স্বার্থে আঘাত করেছেন বলে উল্লেখ করেছে বোর্ড কর্তারা।

Read Also: IPL-কে তুলোধোনা! “PSL-ই আসল ক্রিকেট” বলেই ক্ষোভ উগরালেন RCB-র প্রাক্তন খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *