ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আজ, ১৫ এপ্রিল বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর (IPL 2026) ২৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের (LSG)। এই ম্যাচে একদিকে রয়েছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ, অন্যদিকে সবচেয়ে মিতব্যয়ী বোলিং আক্রমণ – যা লড়াইকে আরও জমজমাট করে তুলেছে। মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এই মরসুমে প্রতিটি ম্যাচেই তারা ২০০-র বেশি রান তুলেছে, যা তাদের ব্যাটিং শক্তির প্রমাণ। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় আরসিবি। অন্যদিকে, পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস শেষ ম্যাচে গুজরাটের কাছে হেরে কিছুটা চাপে রয়েছে। তবে তাদের বোলিং বিভাগ এখনও পর্যন্ত এই মরসুমে কোনও ম্যাচেই ২০০ রান হজম করেনি, যা দলের জন্য বড় ইতিবাচক দিক। এই মরসুমে লখনউয়ের পারফরম্যান্স কিছুটা ওঠানামার মধ্যেই রয়েছে – জয় ও হারের সংখ্যা প্রায় সমান।
RCB vs LSG IPL 2026 PITCH & WEATHER UPDATE

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সমতল পিচ এবং তুলনামূলক ছোট বাউন্ডারির কারণে এই মাঠ আইপিএলের অন্যতম হাই-স্কোরিং ভেন্যু। আজ RCB ও LSG-এর ম্যাচেও একই চিত্র দেখা যেতে পারে। ব্যাটে বল সুন্দরভাবে আসবে, ফলে পাওয়ার হিটারদের জন্য বড় শট খেলা অনেকটাই সহজ হবে। এই মরসুমে ইতিমধ্যেই এখানে একাধিক ২০০+ রানের ইনিংস দেখা গেছে, তাই আজকের ম্যাচেও দর্শকরা বড় রানের বন্যা উপভোগ করতে পারেন।
আজকের আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি লড়াইয়ের আগে বেঙ্গালুরুর আবহাওয়া ক্রিকেটের জন্য একেবারে অনুকূল বলেই মনে করা হচ্ছে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির কোনও আশঙ্কা নেই। চিন্নাস্বামীতে সন্ধ্যার ম্যাচ হওয়ায় পুরো সময়টাই আবহাওয়া থাকবে মনোরম ও শুষ্ক, যা খেলোয়াড়দের পারফরম্যান্সে সাহায্য করবে এবং দর্শকরাও উপভোগ করতে পারবেন নিরবচ্ছিন্ন খেলা। ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ২১°C থেকে ২৫°C-এর মধ্যে ঘোরাফেরা করবে, ফলে গরম বা আর্দ্রতা -কোনওটাই বড় সমস্যা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা নেই।
আজকের ম্যাচে দুই দলের একাদশ
লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং ইলেভেন): এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পান্ট (ডব্লিউ/সি), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, আভেশ খান, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (প্লেয়িং ইলেভেন): ফিলিপ সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (সি), জিতেশ শর্মা (ডব্লিউ), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড, সুয়শ শর্মা, রসিক সালাম দার
টসের পর কাপ্টেনদের মন্তব্য
ঋষভ পন্থ – (প্রথমে ব্যাটিং প্রসঙ্গে) বেশ আত্মবিশ্বাসী। ব্যাটিং করার জন্য এটা একটা ভালো উইকেট। কারণ এই ধরনের উইকেটে আপনি প্রথমে ব্যাট করতে পারেন বা প্রথমে বল করতে পারেন। শেষ পর্যন্ত, আপনাকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা দল হিসেবে মনে করি, আমাদের পুনরায় সংগঠিত হতে হবে, একত্রিত হতে হবে এবং দল হিসেবে আমরা যে ভূমিকাই পালন করি না কেন, তার দায়িত্ব নিতে হবে। আর এটা সহজ, প্রতিটি ম্যাচে আমরা কেমন ক্রিকেট খেলছি তা নিয়ে আত্মবিশ্লেষণ করতে চাই না। আমরা শুধু দলের ওপর বিশ্বাস রাখতে চাই। এবং আশা করি, খেলোয়াড়রা এগিয়ে এসে বলবে, আমি দলের জন্য ম্যাচটা জিতব। অবশ্যই, আমরা নেতা হওয়ার কথা বলি। এবং দলে অনেক নেতা আছেন। শেষ পর্যন্ত, আপনাকে মাঠে নেমে পারফর্ম করতে হবে এবং একই সাথে দলের জন্য সেই চাপটা নিতে হবে ও ভালো করার চেষ্টা করতে হবে। আমরা একই দল নিয়ে খেলছি।
রজত পাটিদার – আমরা প্রথমে বোলিং করব। এটা তো খুবই স্পষ্ট। আমি বেশ ভালো একটা পিচ দেখতে পাচ্ছি। তাই, আমরা প্রথমে বোলিং করে প্রথম ইনিংসের সুবিধা নেব এবং চাপ বজায় রাখব। পিচে তেমন কিছু নেই। আগের ম্যাচে অনেক ঘাস ছিল। কিন্তু আমার মনে হয় এই উইকেটে কোনো ঘাস নেই। তাই, এটা একটা ভালো পিচ হবে। তবে হ্যাঁ, দেখা যাক। আমার মনে হয়, দলের জন্য সবাই বেশ ভালো করছে (প্রয়োজনীয় উন্নতির ক্ষেত্রে)। এবং ভিন্ন মঞ্চে এসে দলের জন্য পারফর্ম করছে। আমার মনে হয়, এটাই আমাদের কাছে দলের পরিচয়। শুধু একটা পরিবর্তন। ডাফির জায়গায় এসেছেন জশ হ্যাজেলউড।