"চুনা লাগিয়ে দিলো..." লাগাতার ব্যর্থ গ্রিন ও অ্যালেন, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

কলকাতা নাইট রাইডার্স-এর জন্য চলতি আইপিএল (IPL 2026) মরশুম এখন বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে ইতিমধ্যেই একাধিক ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে। একসময় যে দলকে আইপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হত, সেই দল এখন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে সমালোচনার কেন্দ্রে। বিশেষ করে ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার, প্রায় সব ব্যাটারই ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। সবচেয়ে বেশি নজরে রয়েছেন নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটার ফিন আলেন (Finn Allen)। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত, তিনিই এখন আইপিএলে সম্পূর্ণ ছন্দহীন।

চলতি আইপিএলে (IPL 2026) এখনও পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ৮১ রান – এই পরিসংখ্যান একেবারেই তাঁর মানের সঙ্গে যায় না। এমনকি, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১ রান করে আউট হওয়ার পর সমালোচনা আরও তীব্র হয়েছে। তবুও তাঁকে সুযোগ দিয়ে যাচ্ছে দল। অন্যদিকে, তাঁরই সতীর্থ টিম সেইফার্ট বেঞ্চে বসে রয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যখন একজন ব্যাটার বারবার ব্যর্থ হচ্ছেন, তখন বিকল্প খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত।

Read More: প্রীতি জিন্টার দলকে সমর্থন করে বড়ো ভুল সালমানের, ১২ বছর আগের স্মৃতি উঠে এল চর্চায় !!

গ্রিন ও ফিন অ্যালেনের ফর্ম নিয়ে বড় প্রশ্ন

Ipl 2026
Cameron Green and Finn Allen | Image: Twitter

সেই জায়গায় কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনেকের কাছেই অবাক করার মতো। শুধু অ্যালেন নন, দলের আরেক বড় নাম ক্যামেরন গ্রীনও সম্পূর্ণ ব্যর্থ। অলরাউন্ডার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছিল বড় আশা নিয়ে, কিন্তু ব্যাট হাতে তিনি এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।ফলে কেকেআর-এর মিডল অর্ডার প্রায় অচল হয়ে পড়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৯২ রান তুলেছিল চেন্নাই। জবাবে ব্যাটিং করতে নেমে নারায়ণ ও অ্যালেনের ওপেনিং জুটি দ্রুত আউট হয়ে যায়। গতকাল গ্রিন, ২ ওভারে ১৫ ইকোনমি রেটে ৩০ রান দিয়েছেন এবং ব্যাট হাতে ১ বলে ০ রানে আউট হয়েছেন। দুই বিদেশী খেলোয়াড়ের ব্যাটিং দেখে ক্ষুব্ধ ভক্তরা। সমাজ মাধ্যমে নিলেন দুই তারকাকে একহাত।

দেখেনিন টুইট

Read Also: চলতি আইপিএলে ধাক্কা খেল KKR তারকা ব্লেসিং মুজারাবানি, ব্যান করলো বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *