ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL 2026) উন্মাদনা ইতিমধ্যে প্রবেশ করেছে। আজ এই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামছে। প্রথম ম্যাচে মুম্বাই দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করলেও এরপর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে তারা। শেষ ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) চোট সমস্যা দলকে ইতিমধ্যেই চাপে রেখেছে। ফলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ঘুরে দাঁড়িয়ে জয় পেতে মরিয়া। অন্যদিকে পাঞ্জাব এই বছর আইপিএলেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।
Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!
IPL ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস
ম্যাচ: ২৪
তারিখ: ১৬/০৪/২০২৬
ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
MI vs PBKS Match Preview-

মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে। ম্যাচে ব্যাট হাতে রোহিত শর্মা এবং র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু এরপর ছন্দ হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়ার পর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ২৭ রানে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।
এর সঙ্গেই শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ১৮ রানে হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। অন্যদিকে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৩ উইকেটে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পরাজিত করে ৫ উইকেটে। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে ১ পয়েন্ট পেয়েছিল পঞ্জাব। এর সঙ্গেই সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৫ উইকেট দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব।
MI’এর একাদশ-
কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক রাওয়াত, জাসপ্রিত বুমরাহ, দিপক চাহার, শেরফেন রাদারফোর্ড
ইমপ্যাক্ট প্লেয়ার: করবিন বোশ, রাজ বাওয়া, অশ্বনী কুমার, আল্লাহ গজনফার, রবিন মিঞ্জ
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার- নেহাল ওয়াধেরা,, বিষ্ণু বিনোদ, সূর্যাংশ সেডগে, যশ ঠাকুর, হারপ্রীত বার