KKR'এর নতুন অধিনায়ক হচ্ছেন এই তারকা, রাহানেকে সরিয়ে চরম পদক্ষেপ দলের !! 1

এই বছর আইপিএল (IPL 2026) বেশ কিছু দলের জন্য আশার আলো নিয়ে এসেছে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এবং পাঞ্জাব কিংস‌‌ও (Punjab Kings)। তবে এই বছর‌ও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

একের পর এক ম্যাচে হারের সম্মুখীন আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। এই তারকা অধিনায়কের দায়িত্ব থেকে সরে যেতে পারেন বলে খবর সামনে এসেছে ইতিমধ্যেই। তার বদলে কে নেতৃত্বের দায়িত্বে আসবেন এবার সেই বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!

ধারাবাহিকভাবে হার KKR’এর-

Kkr
CSK vs KKR | Image: Getty Images

গত বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শেষ চারে প্রবেশ করতে পারেনি। ফলে দলের একাধিক সমস্যা সেই সময় সামনে উঠে আসে। এরপর কর্মকর্তারা একাধিক তারকা ক্রিকেটারদের মিনি নিলামের মাধ্যমে দলে নিয়ে এসেছে। ফলে এই বছর একের পর এক জয় তুলে নিয়ে নাইট বাহিনী সফলতার সঙ্গে এগিয়ে যাবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু সেই রাহানের নেতৃত্বে একের পর এক ম্যাচে হেরে সমালোচনার মুখে পড়েছে শাহরুখ খানের (Sharukh Khan) দল।

কলকাতা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়। এরপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৬৫ রানে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় রিঙ্কু সিং (Rinku Singh)’রা। অন্যদিকে তৃতীয় পাঞ্জাব কিংসেরের (Punjab Kings) বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কলকাতা ১ পয়েন্ট পায়। লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাহেনারা। তবে এই ম্যাচে মুকুল চৌধুরীর (Mukul Choudhary) বিধ্বংসী ইনিংসে আবারও পরাজিত হয় নাইট বাহিনী। এর সঙ্গেই তারা শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রানে হারের সম্মুখীন হয়েছে।

এই তারকা পেতে পারেন দায়িত্ব-

KKR'এর নতুন অধিনায়ক হচ্ছেন এই তারকা, রাহানেকে সরিয়ে চরম পদক্ষেপ দলের !! 2
KKR vs LSG | Images: Getty Images

আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনার হিসেবে একেবারেই প্রভাব ফেলতে পারিনি। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করতে নেমে তিনি করেন মাত্র ২২ বলে ২৮ রান। ৫ ম্যাচে মাত্র ১৫২ রান এসেছে। নেতৃত্বের দায়িত্বেও হতাশ করেছেন রাহানে। তবে অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কর্মকর্তারা বলে খবর সামনে এসেছে।

তবে রাহানের বদলে নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব কে পাবেন তা নিয়ে চলছে এই মুহূর্তে চর্চা। সহ অধিনায়ক রিঙ্কু সিং’ও একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে কার্যত দলকে ডোবাচ্ছেন‌।‌ এই মুহূর্তে একাদশে থাকা একমাত্র রোভম্যান পাওয়েলের (Rovman Powell) নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এই তারকা এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৭ টি টি-টোয়েন্টি ম্যাচে এবং ৩ টি ওডিআই ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন।

Read Also: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *