আইপিএল ২০২৬-এর ২৪তম ম্যাচে শুরুতেই ম্যাচের রং বদলে দিলেন পাঞ্জাব কিংসের বামহাতি তারকা পেসার অর্ষদীপ সিং (Arshdeep Singh)। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়ানখেড়ে স্টেডিয়ামে তার বিধ্বংসী স্পেলে মুহূর্তেই চাপে পড়ে যায় মুম্বাই দল। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাঁর নেওয়া এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা প্রমাণ করে দেন পাঞ্জাবের এই বাঁহাতি পেসার। শুরু থেকেই বল হাতে আগুন ঝরাতে থাকেন অর্ষদীপ। প্রথম ইনিংসে আলোর নীচে দারুণ সুইং পেয়ে তিনি একের পর এক নিখুঁত ডেলিভারিতে ব্যাটারদের চাপে ফেলেন। তার দ্বিতীয় ওভারের প্রথম বলেই আসে সাফল্য। শুরু থেকেই ওপেনার রিয়ান রিকেলটনকে বেশ সমস্যায় দেখা যাচ্ছিল।
খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার

দ্বিতীয় ওভারেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রিকেলটন। মাত্র ২ রান করে ফেরেন রিকেলটন, আর তাতেই চাপ আরও বাড়ে মুম্বাই শিবিরে। তবে আসল ধাক্কা আসে তার ঠিক পরের বলেই। মাঠে নামেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।দর্শকদের ভরসার ‘স্কাই’ – ভুল শট খেলে ফেলেন এবং বলটি সোজা গিয়ে ধরা পড়ে জুজভেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) হাতে।সূর্যকুমারের এই ব্যর্থতা তার চলতি মরসুমের ফর্মহীনতার ছবিটাকেই আরও স্পষ্ট করে তুলল। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না।
তার উপর দলে রোহিত শর্মার (Rohit Sharma) মতো অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি বাড়তি চাপ তৈরি করে। রোহিতেরর বদলে আজ ওপেনিংয়ে জায়গা পান কুইন্টন ডি কক। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কামব্যাক ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ডি কক। মাত্র ৬০ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১১২ রান বানিয়েছেন এই প্রোটিয়া তারকা। তার অনবদ্য ব্যাটিংয়ের জেরেই মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান বানাতে সক্ষম হয়েছে। তবে আজ সূর্যকুমার আউট হতেই সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল।
দেখেনিন টুইট
Golden duck for Surya Kumar Yadav. His poor form continues. We're finished. pic.twitter.com/b7l7PqL0tK
— R A T N I S H (@LoyalSachinFan) April 16, 2026
Suryakumar Yadav in IPL 2026:
– 16(8)
– 51(36)
– 6(3)
– 33(22)
– 0(1) pic.twitter.com/lyuAvzRUVC— TukTuk Academy (@TukTuk_Academy) April 16, 2026
Brand ambassador of zero(0)🤣🤣🤣🤣 pic.twitter.com/BGbZl0eTMw
— Crickadda24 (@crickadda24) April 16, 2026
The brand ambassador of selfless cricketer performance is this😂😂he is out of form since last 2 years but only playing bcz of puppet captaincy & strong PR..any one apart from him should be thrown out of ICT….thats how strong PR works. Players like Iyer is out of the team but…
— CenturyStand (@thecenturystand) April 16, 2026
Continuing the great form from t20 World Cup
But blud is icc winning captain some people will flex this later in his career 😅— Riki (@Riki_tweets) April 16, 2026
It's tough to accept our captain out of form 😭.
It's too unlucky for MI fans to see him playing this way worse.!!!!— Darshit_ (@Darshit2211_) April 16, 2026
Laurya kumar yadav pic.twitter.com/e3lXIPWZ92
— Samay here (@stromstays) April 16, 2026
Suryabhatta for a reason pic.twitter.com/l39AwS1w9k
— Aakash (@_Aakash_S_) April 16, 2026