গত বছর আইপিএলে (IPL 2026) প্রথমবারের মতো ট্রফি জয় করে নতুন অধ্যায় রচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে এই বছরও আরসিবি দুরন্ত ফর্মে রয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে তারা। ব্যাটিং অর্ডারে বিরাট কোহলি (Virat Kohli) অন্যতম স্তম্ভ হিসেবে দলকে ভরসা দিচ্ছেন। বোলিং বিভাগে নজর কেড়েছেন ভুবনেশ্বর কুমার (Bhubaneswar Kumar) থেকে জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। এর মধ্যেই আরসিবির হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়াম এই বছরও বিভিন্ন কারণে চর্চায় রয়েছে। এবার এই স্টেডিয়ামের ক্যান্টিন স্টাফকে গ্ৰেফতার করল পুলিশ।
Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা

এই বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মুখোমুখি হয়। এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) এবং দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। ফলে দল শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে এরপর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে টিম ডেভিড (Tim David) দলকে ব্যাট হাতে আত্মবিশ্বাস দেন। পাঁচবারের চ্যাম্পিয়নদের ৪৩ রানে পরাজিত করে আরসিবি।
তবে তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হয় রজত পাটিদাররা। তবে এরপর শেষ ২ ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত কামব্যাক করেছে গতবারের চ্যাম্পিয়নরা। মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ১৮ রানে পরাজিত করে এবং লখনউ সুপার জায়ান্টসকে হারায় ৫ উইকেটে। ফলে বেঙ্গালুরু ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্ৰেফতার ক্যান্টিন স্টাফ-

গত বছর ট্রফি জয় করার পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদযাপন অনুষ্ঠানে মেতে উঠেছিলেন বিরাট কোহলিরা। এই অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ১১ জনের। এই ঘটনা একাধিক বিতর্কের জন্ম দিয়েছিল। এর মধ্যেই এবার অবৈধভাবে টিকিট বিক্রি করার জন্য এবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্যান্টিন স্টাফকে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ম্যাচে।
ম্যাচ চলাকালীন এক ক্রিকেট ভক্ত টিকিট ছাড়াই গ্যালারিতে প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে স্টেডিয়ামের ক্যান্টিনে কর্মরত এক কর্মী চক্রান্তের সঙ্গে যুক্ত। তিনি প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তিকে টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করান। টিকিটের দাম রাখা হয়েছিল ৪,৫০০ টাকা। ১৮০’এর বেশি টিকিট বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে। ক্যান্টিন কর্মী সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া গেছে নগদ ১.৪৯ লক্ষ টাকা।