আইপিএল ২০২৬-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স যেন একেবারে ভেঙে পড়ার গল্প। একসময় যেই দলকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হত, সেই দলই এখন পয়েন্ট টেবিলের তলানিতে। পাঁচ ম্যাচে চারটি হার, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া এই পরিসংখ্যানই তাদের বর্তমান অবস্থার স্পষ্ট চিত্র। স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে হতাশা চরমে। এরই মাঝে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর একটি তথ্য।
রাহানের ক্যাপ্টেনসি নিয়ে উঠছে প্রশ্ন

নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নাকি নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক ভক্তের মতে, দলের খারাপ পারফরম্যান্সের কারণেই হয়তো এমন বড় সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন হিসাবে রাহানের বেশ কিছু সিদ্ধান্তে গলদ দেখ গিয়েছে। বিশেষ করে পাঞ্জাব ম্যাচে নাইট রাইডার্স দলের অধিনায়ক রাহানে টস জিতে ওভারকাস্ট আবহাওয়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অনেকটাই হকচকিয়ে দিয়েছিল ভক্তদের।
Read More: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির
ক্যাপ্টেন হিসাবে আইপিএলে খুব একটা সফল নন রাহানে। যেহেতু কেকেআরের কাছে সেভাবে কোনো ক্যাপ্টেনসি প্রতিনিধি ছিল না যে কারণে রাহানেকে অধিনায়ক বানিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। নিলামে একদম শেষ মুহূর্তে রাহানেকে কিনেছিল কেকেআর ম্যানেজমেন্ট। গত মৌসুমেও খুব একটা ছন্দে চিল না কেকেআর। এবার, এই মৌসুমে কেকেআর এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। টুর্নামেন্টে একমাত্র জয়হীন দল হিসেবে তারা পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অধিনায়ক অজিঙ্কা রাহানের উপর চাপ বাড়ছে।
গুজরাটের সামনে KKR’এর বড় পরীক্ষা

গত মরশুমেও রাহানের নেতৃত্বে দল খুব একটা ভালো করতে পারেনি। ২০২৫ সালে ১৪ ম্যাচে মাত্র ৫টি জয় পেয়েছিল কেকেআর। ফলে তার নেতৃত্ব নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবছর সেই চিত্র আরও খারাপ হওয়ায় সমালোচনা আরও তীব্র হয়েছে। কেকেআর কিন্তু কোনও সাধারণ দল নয়। শাহরুখ খান এবং জুই চাওলা-এর মালিকানাধীন এই দল তিনবার আইপিএল জিতেছে। তাদের একটি শক্তিশালী ইতিহাস রয়েছে। কিন্তু গত দুই মরশুমে সেই ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ম্যানেজমেন্ট এখনও অজিঙ্কা রাহানের উপর ভরসা রেখেছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআরের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। যদি তারা এই ম্যাচেও হেরে যায়, তাহলে প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা।