IPL 2026: চলতি আইপিএল ২০২৬-এর (IPL 2026) মঞ্চে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুব একটা কার্যকর নয়। এখনও পর্যন্ত একটিও জয় পায়নি তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে চারটি পরাজয় ও একটি বৃষ্টিতে বাতিল হওয়া ম্যাচের কারণে কেকেআরের ঝুলিতে রয়েছে একটি পয়েন্ট। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। টানা খারাপ পারফরম্যান্সের পর ম্যানেজমেন্ট দলের নতুন ভারসাম্য খুঁজে দেখতে চাইছে, যাতে দল আবার জয়ের পথে ফিরতে পারে।
গুজরাটের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেই (Ajijkya Rahane) দলকে নেতৃত্ব দেবেন। ওপেনিংয়ে বদল আসার সম্ভাবনা রয়েছে। ফিন অ্যালেনের জায়গায় সুযোগ পেতে পারেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্ট (Tim Seifart)। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং বড় রান করার ক্ষমতা কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তার সঙ্গে ওপেনিং করতে পারেন সুনীল নারাইন (Sunil Narine)। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেনিংয়ে দেখা গিয়েছিল তাকে, তবে আগের ম্যাচে তিনি ছাপ ফেলতে পারেননি, তবুও তার অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর ক্ষমতার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন রাহানে তিনে ব্যাটিং করতে পারেন। মিডিল অর্ডারে অঙ্গকৃষ রঘুবংশীকে দেখা যাবে।
Read More: IPL 2026: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা
গ্রিন ও অ্যালেনকে ছাড়াই একাদশ গঠন KKR’এর

ধারাবাহিক ভাবে রান বানাচ্ছেন তিনি। অন্যদিকে, ক্যামেরন গ্রিনকে (Cameron Green) এই ম্যাচে বাদ দেওয়া হতে পারে এবং তার জায়গায় সুযোগ পেতে পারেন রাচিন রবীন্দ্র, যিনি ব্যাট ও বল – দুই বিভাগেই কার্যকর ভূমিকা নিতে সক্ষম। এই মৌসুমে সবথেকে দামি খেলোয়াড় হলেন গ্রিন। তবে তার পারফরম্যান্স খুবই সীমিত। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বল হাতে ওভার পিছু ১৫ করে রান দিয়েছেন এবং ব্যাটিং করতে এসে প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলেন তিনি। ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংহকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। ফিনিশারের ভূমিকায় থাকবেন রোভম্যান পাওয়েল, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে দ্রুত রান তুলে দলের ইনিংসে গতি এনেছেন। তাকে নিয়েই মাঠে নামবে কেকেআর।
এবার অলরাউন্ডার হিসেবে অনুকূল রয় (Anukul Roy) দলে থাকবেন। চলতি মৌসুমে (IPL 2026) বল হাতে তার পারফরম্যান্স নজর কেড়েছেন। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই মৌসুমে একেবারে তাকে বেরঙীন দেখাচ্ছে। তবুও গুজরাটের কালো মাটিতে বরুণ কার্যকরী বোলার হয়ে উঠতে পারেন। পেস আক্রমণে নবদীপ সাইনির মতন রান মেশিনকে বাদ দিতে চাইবে কেকেআর। বদলে উমরান মালিককে প্রথম বারের মতন সুযোগ দিতে চাইবে দল। কার্তিক ত্যাগীকেও দলে নিতে চাইবে কেকেআর।
গুজরাটের বিরুদ্ধে কেকেআরের সম্ভব্য একাদশ
টিম সেইফার্ট, সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিংহ, রাচিন রবীন্দ্র, রোভম্যান পাওয়েল, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, উমরান মালিক।