আজ আইপিএলে (IPL 2026) শনিবারের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথম ইনিংসে আরসিবি ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র ফিল সল্টের (Phil Salt) ব্যাটিং’এ ভর করে লড়াইয়ে ফেরে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ব্যাট হতে হাল ধরেন কেএল রাহুল (KL Rahul)। এর সঙ্গেই ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) এবং ডেভিড মিলারের (David Miller) দুরন্ত ইনিংসে জয় ছিনিয়ে নিল দিল্লি।
Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!
দিল্লির রুদ্ধশ্বাস জয়-

আজ প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং বিপর্যয় দলকে চাপের মুখে ফেলে দিয়েছিল। আজ বিরাট কোহলি (Virat kohli) ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন ফিল সল্ট। রজত পাটিদার (Rajat Patidar) ৮ রানে এবং টিম ডেভিড (Tim David) ২৬ রানে আউট হয়ে গেলে তিনি একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ৩৮ বলে ৬৩ রান করেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৩ টি ছয়। ফলে বেঙ্গালুরু প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে।
উল্লেখ্য দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) দুরন্ত বলে চাপে পড়ে যায় দিল্লি। ওপেনার পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) ১ রান করে আউট হয়ে গেলেও রাহুল ৩৪ বলে ৫৭ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে ৬ টি চার এবং ২ টি ছয়।
এরপর চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়ার আগে অক্ষর করেন ১৯ বলে ২৬ রান। তবে শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই চালান স্টাবস। অন্যদিকে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দুরন্ত ফিনিশ করেন ডেভিড মিলার (David Miller)। ১০ বলে অপরাজিত ২২ রান করেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ১ টি এবং ২ টি ছয়। অন্যদিকে স্টাবস ৪৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। তিনি হাঁকান ৪ টি চার এবং ১ টি ছয়।
ফলে দিল্লি ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে নেয়। এর সঙ্গেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির দাপট চুরমার করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। উল্লেখ্য ভুবনেশ্বর কুমার আজ ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একাধিক মন্তব্য। এক ভক্ত লিখেছেন, “আজকের এই ম্যাচ যারা দেখেননি অনেক বড়ো জিনিস মিস করছেন। ডেভিড মিলারের দুরন্ত ফিনিশ। প্রমাণ করেছেন যে এখনও তার অনেক কিছু দেওয়া বাকি।” অন্যদিকে নেটিজেনরা জানাচ্ছেন, “বোলিং অর্ডার ঠিক করে সাজাতে পারেননি রজত পাটিদার। আজ আরসিবির জন্য একটা খারাপ দিন ছিল। অবশ্যই তারা কামব্যাক করবে।”
দেখুন ট্যুইট চিত্র-
OMG!! Delhi Capitals comeback in that last overs was amazing.
David Miller Rocked that last over with 2 – 6s and a 4, That put DC back on the track to win.
Tristian Stubbs amazing play.
Birthday Boy KLassy Rahul done it again 57(34)👏
RCB Vs DC pic.twitter.com/TdQrRmP6Ty— noDRS (@no_DRS) April 18, 2026
2 minute silence for those who missed today DC vs Rcb thriller at chinnaswamy 🥵 #RCBvsDC
— Caffeine☕ (@faizz774896) April 18, 2026
RCB vs Dc #ipl #rcb pic.twitter.com/M9bbiu57KZ
— randomstuffz (@Krishna_2203) April 18, 2026
Killer Miller isn't finished, he finished the game. Disappointment in the Benguluru crowd's eyes. DC snatched it off from RCB.
Now on to the SRH vs CSK game. Come on, Orange Army. SRH! SRH! SRH! 🔥🧡 pic.twitter.com/EotvW5Ic9V
— Nashily (@nashily7) April 18, 2026
Rajat Patidar messing up his bowling changes proved to be very costly in the end (not completing Suyash Sharma's quota). David Miller made RCB pay for it when Romario Shepherd was asked (was almost forced then) to bowl the last over.
— Vipul 🖕🏿 (@Vipul_Espeaks) April 18, 2026
Happy that David Miller finished the match for his team. Just sad it had to be against RCB. 💔
— SARPANCH (@ElevateUrMind4) April 18, 2026
Last over planning not proper…
Still RCB will bounce back..
— Pratik (@Pratikmufc) April 18, 2026
RCB fans after watching Jitesh Sharma's batting pic.twitter.com/wGOCeU9vaQ
— isHaHaHa (@hajarkagalwa) April 18, 2026
if only this loss wasn't enough , rcb plays after 6 days. what a torture and hell of a week it's gonna be for me pic.twitter.com/fQHz8oE0y9
— फ (@FlaviaNagpal) April 18, 2026
David Miller is a flop finisher in general but against RCB, he gets into beast mode #RCBvDC
— Aditya Kulkarni (@adikulk) April 18, 2026
He was looking at her
Her eyes were closed
He couldn't confess his love
She got lost
There was no gain
but RCB lost again #RCBvsDC— 𝐍𝐚𝐧𝐝𝐤𝐢𝐬𝐡𝐨𝐫 🪅 (@MrNandkishor09) April 18, 2026