০,০,০,০,০... গতি কম, উইকেট শূন্য! বুমরাহর খারাপ ফর্মে বিপর্যস্ত মুম্বাই পল্টন 1

আইপিএল ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স সবসময়ই একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত। কিন্তু আইপিএল ২০২৬-এ (IPL 2026) তাদের পারফরম্যান্স ভেঙে পড়েছে। আর এর অন্যতম বড় কারণ জসপ্রিত বুমরাহর (Jasprit Bumrah) ফর্মহীনতা। পাঁচটি ম্যাচ খেলে এখনও একটি উইকেটও নিতে পারলেন না বুমরাহ। তার ক্যারিয়ারে প্রায় নজিরবিহীন। মুম্বাই ইন্ডিয়ান্স-এর এই তারকা বোলার বহু বছর ধরে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার হাতে বল তুলে দেওয়া মানেই ছিল নিশ্চিন্ততা। কিন্তু এবারের আইপিএলে সেই নিশ্চিন্ততা আর নেই।

ধার হারিয়েছেন বুমরাহ

Ipl 2026
Jasprit Bumrah | Image: Getty Images

তার পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, সমস্যাটা শুধু উইকেট না পাওয়ায় সীমাবদ্ধ নয়। তার বোলিংয়ে ধার কমে গেছে। ব্যাটসম্যানরা তাকে সহজেই পড়ে ফেলছেন এবং সেই অনুযায়ী শট খেলছেন। এই মৌসুমে তিনি যে পাঁচটি দলের বিরুদ্ধে খেলেছেন – পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। প্রতিটি দলই তাকে আক্রমণ করার কৌশল পেয়ে গিয়েছে। সাদা বলের ক্রিকেটে বুমরাহর স্লোয়ার বল একসময় ছিল তার সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি। কিন্তু এবারে সেটিই তার দুর্বলতায় পরিণত হয়েছে। যখন একজন বোলার তার ভ্যারিয়েশন বেশি ব্যবহার করেন, তখন সেটি আর কার্যকর থাকে না।

Read More: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির

ব্যাটসম্যানদের নতুন টার্গেট বুমরাহ

বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

আগে যেখানে তিনি নিয়মিত ১৪০-১৪৫ কিমি গতিতে বল করতেন, এখন তা প্রায় ১৩০ কিমিতে নেমে এসেছে। এই গতি টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং নয়। এমনকি আগে ব্যাটসম্যানরা বুমরাহকে সাবধানতার সাথে খেলতো। তবে, এবার সেই বুমরাহের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে।এই পরিবর্তিত মানসিকতা বুমরাহর উপর চাপ বাড়াচ্ছে। দলের পারফরম্যান্সও তার উপর প্রভাব ফেলছে। মুম্বাই ইন্ডিয়ান্স যখন ধারাবাহিকভাবে হারছে, তখন প্রতিটি খেলোয়াড়ের উপর চাপ বাড়ছে। দলের বাঁকি বোলার গুলো এক একজন রান মেশিন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুমরাহ তাঁর সেরাটা দিতে পারছেন না। যার ফলে ফল ভোগ করতে হচ্ছে মুম্বাই পল্টনকে। এর আগে বিশ্বকাপের নক আউট স্টেজে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন বুমরাহ। তবে, ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা খুব শীঘ্রই ছন্দ ফিরে পাবেন।

Read Also: ব্যাটে রান নেই সূর্যকুমারের, ধারাবাহিকভাবে ব্যর্থ এই তারকা ছাঁটাই করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *