'একেই বলে মারণ কামড় ..', তিলকের ব্যাটে-অশ্বিনীর বলে দুরন্ত জয় মুম্বাইয়ের, লজ্জার হারে ট্রোলের মুখে গুজরাট !! 1

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিলক বর্মা (Tilak Varma) প্রসংশনীয় ইনিংস খেলে রীতিমতো জ্বলে উঠেছিলেন। তার শতরানের ওপর ভর করে মুম্বাই বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় গুজরাট। টপ অর্ডার সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়ে। মুম্বাইয়ের বোলিং আক্রমণে কার্যত ছন্নছাড়া হয়ে গিয়েছিল গুজরাট।

Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!

মুম্বাইয়ের দুরন্ত জয়-

'একেই বলে মারণ কামড় ..', তিলকের ব্যাটে-অশ্বিনীর বলে দুরন্ত জয় মুম্বাইয়ের, লজ্জার হারে ট্রোলের মুখে গুজরাট !! 2
GT vs MI | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে নেমে কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং দানিশ মালেওয়ার সম্পূর্ণ ব্যর্থ হন। হাল ধরতে পারেননি সূর্যকুমার যাদব‌ও (Suryakumar Yadav)। এইরকম পরিস্থিতিতে নমন ধীর (Naman Dhir) হাল ধরেন। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৫ রান। তিনি হাঁকান ৬ টি চার এবং ১ টি ছয়। এরপর দলের হয়ে জ্বলে ওঠেন তিলক বর্মা। এই তারকা একাই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকেন। ৪৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন।

ইনিংসটি সাজান ৮ টি চার এবং ৭ টি ছয় দিয়ে। এর ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে কাগিসো রাবাডা (Kagiso Rabada) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। ওপেনার সাই সুদর্শন (Sai Sudarshan) খাতাই খুলতে পারেননি।

শুভমান গিল (Shubman Gill) ফেরেন ১৩ বলে ১৪ রান করে। জস বাটলার (Jos Buttler) ফেরেন ৬ বলে ৫ রান করে। আশ্বিনী কুমার (Ashwani Kumar), মিচেল স্যান্টনারের (Mitchell Santner) দুরন্ত বোলিং’এ আর ম্যাচে কামব্যাক করতে পারিনি গুজরাট। শাহরুখ খান (Sharukh Khan) ১৭ এবং কাগিসো রাবাডা ১২ রান করে শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু ১৫.৫ ওভারে ১০০ রানে গুজরাট অল‌আউট হয়ে যায়। ৯৯ রানে জয় ছিনিয়ে নিল মুম্বাই।

বল হাতে অশ্বিনী ৪ ওভারে ২৪ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। ২ টি করে উইকেট পেয়েছেন আল্লাহ গজনফার এবং মিচেল স্যান্টনার (Mitchell Santner)। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “শুভমান গিল এই একাদশ নিয়ে আর একটা ম্যাচেও জিততে পারবেন না। যারা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন অবশ্যই বাদ দেওয়া উচিত। গুজরাটের এই অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে।”, বলে জানাচ্ছেন ভক্তরা। “আশ্বিনী কুমারের বোলিং সত্যিই প্রশংসনীয়‌। তিলক বর্মার ব্যাটিং দলকে আত্মবিশ্বাস দিয়েছো। এই জয় ধারাবাহিকভাবে মুম্বাইকে এগিয়ে নিয়ে যেতে হবে”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2046284269367239074

Read Also: “কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..”, রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *