"মেরে চানাচুর বানিয়ে দিয়েছে..", র‌্যায়ানের বিধ্বংসী ব্যাটে মুম্বাইয়ের বড়ো লক্ষ্যমাত্রা, কটাক্ষের মুখে SRH !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ছন্দে নেই মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের মধ্যে ফেরার জন্য একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে তারা। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ও উইল জ্যাকস (Will Jacks)। র‌্যায়ান আজ বিপক্ষ বোলারদের কার্যত নাজেহাল করে দেন। দুরন্ত শতরান আসে তার ব্যাট থেকে। এই ইনিংসের ওপর ভর করেই বিশাল লক্ষ্যমাত্রা দিল মুম্বাই।

Raed More: লাস্যময়ীর সঙ্গে নাইট তারকার রগরগে চ্যাট ভাইরাল, KKR’এর বিপর্যয়ে নতুন বিতর্ক সামনে!!

বিশাল লক্ষ্যমাত্রা দিল মুম্বাই-

"মেরে চানাচুর বানিয়ে দিয়েছে..", র‌্যায়ানের বিধ্বংসী ব্যাটে মুম্বাইয়ের বড়ো লক্ষ্যমাত্রা, কটাক্ষের মুখে SRH !! 2
MI vs SRH | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি হিসেবে র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ও উইল জ্যাকস (Will Jacks) প্রথম থেকেই চাপ সৃষ্টি করেন। ৪৩ বলে ৯৩ রানের পার্টনারশিপ গড়েন তারা। উইলের ব্যাট থেকে আসে ২২ বলে ৪৬ রান। ৩ টি ছয় এবং ৪ টি চার মারেন তিনি। এরপর সূর্যকুমার যাদব দলকে ভরসা দিতে আবারও সম্পূর্ণ ব্যর্থ হন। এই তারকা ৫ বলে ৫ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। এইরকম পরিস্থিতিতে নমন ধীরের (Naman Dhir) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান র‌্যায়ান।

নমনের ব্যাট থেকে আসে ১৭ বলে ২২ রান। এর সঙ্গেই হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩১ রান করেন। ২ টি চার এবং ২ টি ছয় মারেন তিনি। তবে শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়েছিলেন রিকেলটন। তিনি দুরন্ত একটি শতরান হাঁকান। ৫৫ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। এই ওপেনার ইনিংসটি সাজিয়েছিলেন ১০ টি চার এবং ৮ টি ছয় দিয়ে। ফলে প্রথম ইনিংসে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য সানরাইজরার্স হায়দ্রাবাদের হয়ে ২ টি উইকেট পেয়েছেন প্রফুল হিঙ্গে (Praful Hinge)। ১ টি করে উইকেট তুলে নেন ঈশান মালিঙ্গা (Eshan Malinga), হর্ষ দুবে (Harsh Dubey), সাকিব হুসেন (Sakib Hussain) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি আজ দুরন্ত ফর্মে ছিল। বিশেষ করে র‌্যায়ান রিকেলটন দলকে একাই টেনে নিয়ে গেছেন। অসাধারণ ব্যাটিং করেছেন। এই কারণেই দল বড়ো লক্ষ্যমাত্রা দিয়েছে।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “সূর্যকুমার যাদব আবারও দলকে ডুবিয়েছেন। ওনার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। নমন ধীর‌ও সুযোগ কাজে লাগাতে পারছেন না। মুম্বাইয়ের আর‌ও ২০-৩০ রান বেশি করতে পারত।”, বলেও জানাচ্ছেন অনেকেই‌।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS’এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *