মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS'এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !! 1

চলতি আইপিএল (IPL 2026) একাধিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই এখন অঘটন ঘটাতে দেখা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বোলিং আক্রমণ সোমবার বিধ্বংসী ফর্মে ছিল। তারা দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) মাত্র ৭৫ রানে অলআউট করে দেয়। এই বছরও দুরন্ত ফর্মে রয়েছে বেঙ্গালুরু।

এর সঙ্গেই পাঞ্জাব কিংস‌ও (Punjab Kings) একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। আজ শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer) মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। তার আগেই পাঞ্জাবের তারকা ক্রিকেটারের মায়ের মৃত্যুর খবর সামনে এসেছে।‌

Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!

দুরন্ত ফর্মে PBKS-

মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS'এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !! 2
PBKS vs GT | Images: Getty Images

এই বছর আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে পাঞ্জাব কিংস অপরাজিত রয়েছে। ৭ ম্যাচের মধ্যে শ্রেয়স আইয়াররা ৬ ম্যাচে জয়লাভ করেছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ১ টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ ম্যাচে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব। ব্যাটিং অর্ডার ২৬৪ রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করে। ওপেনার হিসেবে জ্বলে ওঠেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরান সিং (Prabhshimran Singh)।

প্রিয়াংশের ব্যাট থেকে আসে ১৭ বলে ৪৩ রান। ২৬ বলে ৭৬ রান করেন প্রভসিমরান। এছাড়াও শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে ঐতিহাসিক জয় এনে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ৩৬ বলে অপরাজিত ৭১ রান করেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৩ টি চার এবং ৭ টি ছয়। ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড গড়ে পাঞ্জাব।

মা’কে হারালেন ওমরজাই-

মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS'এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !! 3
Azmatullah Omarzai | Image: Getty Images

পাঞ্জাব কিংস আজ আইপিএলের আরও একটি হাইভোল্টেজ ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে। চন্ডিগড়ে আজ প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে আগেই দলের বিদেশি তারকা আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) মায়ের মৃত্যুর খবর সামনে এসেছে। এই খবরটি নিশ্চিত করেন আফগানিস্তান দলের সতীর্থ মহম্মদ নবী‌। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের জাতীয় দলের খেলোয়াড় আজমাতুল্লাহ ওমরজাইয়ের শ্রদ্ধেয় মাতার‌ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করছি।”

পাঞ্জাব কিংসের পক্ষ থেকেও অফিসিয়ালি শোকবার্তা প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়, “আজমাতুল্লাহ ওমরজাইয়ের মাতৃবিয়োগে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময় পাঞ্জাব কিংস পরিবার তাঁর পরিবার এবং প্রিয়জনদের পাশে রয়েছে।” উল্লেখ্য আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঞ্জাবের জার্সিতে মাঠে নামেননি। তবে তার আইপিএলে ১৬ ম্যাচে রয়েছে ১২ টি উইকেট।

Read Also: ভাঙা সম্পর্ক থেকে নতুন সুখ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লাইফ সেট সুনীল নারায়ণের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *