মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলের অন্যতম সফল দল। তারা এখনও পর্যন্ত ৫ বার ট্রফি জয় করেছে। কিন্তু এই বছর এই ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে একেবারেই ছন্দে নেই। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে। প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য এখন প্রতিটা ম্যাচেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav);কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) শেষ চার ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। ফলে ওয়াংখেড়ের মাটিতে আজ ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে চলেছে।
Raed More: লাস্যময়ীর সঙ্গে নাইট তারকার রগরগে চ্যাট ভাইরাল, KKR’এর বিপর্যয়ে নতুন বিতর্ক সামনে!!
IPL ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
ম্যাচ: ৪১
তারিখ: ২৯/০৪/২০২৬
ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
PBKS vs RR Match Preview-

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর ধারাবাহিকভাবে ৪ ম্যাচে পরাজিত হয় হার্দিক পান্ডিয়ারা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে একেবারেই ছন্দে ছিল না তারা। এমআই’এর বিপক্ষে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মুম্বাই। ৯ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কেই পৌঁছায়নি। ফলে ১০৩ রানে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছে।
অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে ওফে পৌঁছানোর দৌড়ে দুরন্ত ফর্মে রয়েছে। শেষ ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ব্যাটিং দাপট বজায় রাখে। ২২৮ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে ৫ উইকেটে জয় নিয়ে নেয় এসআরএইচ। উল্লেখ্য মুম্বাই এবং হায়দ্রাবাদ এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৫ টি ম্যাচে হার্দিকরা এবং ১০ টি ম্যাচে ঈশানরা জয়লাভ করেছে।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।
MI’এর একাদশ-
র্যায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, রবিন মিঞ্জ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, আল্লাহ গজনফার, অশ্বনী কুমার
ইমপ্যাক্ট প্লেয়ার: রাজ বাওয়া, মায়াঙ্ক রাওয়াত, রঘু শর্মা, ক্রিশ ভগত, শার্দুল ঠাকুর
SRH’এর একাদশ-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান (উইকেটকিপার), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষ দুবে, সাকিব হুসেন, ঈশান মালিঙ্গা, প্রফুল হিঙ্গে
ইমপ্যাক্ট প্লেয়ার: লিয়াম লিভিংস্টোন, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন স্মরন, অনিকেত ভার্মা, শিবাং কুমার