ম্যাচ চলাকালীন সিগারেটে সুখটান রিয়ান পরাগের, ভিডিও সামনে আসতেই শুরু বিতর্ক !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) উত্থান সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে দুরন্ত ছন্দে রয়েছে তারা। গতকাল চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেছে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই রাজস্থান প্রথম থেকেই চাপ সৃষ্টি করে। তবে এবার ক্রিকেট মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়ল এই ফ্রাঞ্চাইজি। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কে উঠে এলেন রিয়ান। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

Raed More: লাস্যময়ীর সঙ্গে নাইট তারকার রগরগে চ্যাট ভাইরাল, KKR’এর বিপর্যয়ে নতুন বিতর্ক সামনে!!

ম্যাচ চলাকালীন সিগারেটে সুখটান রিয়ান পরাগের, ভিডিও সামনে আসতেই শুরু বিতর্ক !! 2
PBKS vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলে ধারাবাহিকভাবে ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দাপটের সঙ্গে যাত্রা শুরু করে পাঞ্জাব। বর্তমানে পয়েন্ট তালিকায় তারা শীর্ষে থাকলেও রাজস্থানের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রভসিমরান সিং (Prabhshimran Singh) পাঞ্জাবের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর মার্কাস স্ট‌ইনিসের (Marcus Stoinic) ব্যাটে ২২৩ রানের লক্ষ্যমাত্রা দেয় শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)।

এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বিধ্বংসী ছন্দে শুরু করেন। ১৬ বলে ৪৩ করেন বৈভব। ২৭ বলে ৫১ রান আসে যশস্বীর ব্যাট থেকে। অন্যদিকে ডোনোভান ফারেইরা (Donovan Ferreira) শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। ৬ উইকেটে জয় ছিনিয়ে নের রাজস্থান। ফলে তারা পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গেছে এই ফ্র্যাঞ্চাইজি।

বিতর্কে রিয়ান পরাগ-

Ipl 2026
Riyan Parag | Image: Getty Images

গতকাল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে এবার বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ। মঙ্গলবার রাজস্থানের অধিনায়ককে ভ্যাপিং বা ইলেকট্রিক সিগারেট ‌ব্যবহার করতে দেখা গেছে বলে অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ের একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‌ ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ১৬ তম ওভারে। ভিডিওতে দেখা যাচ্ছে সতীর্থ ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) পাশে বসে আছেন রিয়ান।

সেই সময় ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইসটি দেখা যাচ্ছে বলে নেটিজেনরা দাবি করেছেন। নির্দিষ্ট একটি স্থান ছাড়া স্টেডিয়ামে এবং ড্রেসিংরুমে ধূমপান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও ২০১৯ সালে ভারতে ই-সিগারেট আইনের মাধ্যমে উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি-রপ্তানি এবং বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়‌। আইন ভাঙলে জেল এবং জরিমানা হতে পারে। ফলে এই ঘটনা সত্যি প্রমাণিত হলে বিপাকে পড়বেন রিয়ান। তাকে ব্যান পর্যন্ত করতে পারে বিসিসিআই (BCCI)।‌

দেখুন সেই ভিডিওটি-

Read Also: মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS’এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *