আইপিএলে (IPL 2026) ক্রিকেটের উত্তাপে ভক্তদের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চলতি টুর্নামেন্টেও দুরন্ত ফর্ম রয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পরের এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। শেষ দুই ম্যাচে জয়ের মধ্যে ফিরলেও একাদশে এখনও একাধিক সমস্যা সামনে উঠে এসেছে। এবার ক্রিকেট মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়লেন নাইট তারকা। এক লাস্যময়ীর সঙ্গে গাঢ় প্রেমআলাপ হল ভাইরাল।
Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!
ধারাবাহিকভাবে ব্যর্থ KKR-

এই বছর আইপিএলে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে প্রথম থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চর্চায় উঠে আসে নাইট বাহিনী। তারা ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়। এরমধ্যে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ওপেনিং জুটির সমস্যা থেকে তারকা পেসারদের চোট সমস্যা দলকে প্রথম থেকেই চাপের মুখে রেখেছে।
তবে সমালোচনার মুখে পরপর শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে নাইট বাহিনী। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৪ উইকেটে পরাজিত করে তারা। এছাড়াও শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) চোখে-চোখ রেখে লড়াই করে। ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় সুপার ওভারের মাধ্যমে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ হয়। ব্যাট হাতে রিঙ্কু সিং (Rinku Singh) এবং বল হাতে সুনীল নারিনের (Sunil Narine) পারফর্মেন্স ভক্তদের আত্মবিশ্বাস ফিরেয়ে এনেছে।
বিতর্কে নাইট তারকা-

কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেটারদের পারফর্মেন্স যেমন মাঠে সমালোচনার মুখে পড়েছে। এক তারকা এবার মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়লেন। এই বছর মিনি নিলামে ৭৫ লাখ টাকার বিনিময়ে রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi) দলে নিয়েছিল নাইট বাহিনী। এবার তার গাঢ় রোমান্টিক চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। এই ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছেন রিম ঠাকুর নামে এক মহিলা। তার পরিচয় সম্বন্ধে এখনও বিস্তারিত কিছু সামনে আসেনি।
তবে ভাইরাল হওয়া কথোপকথন স্ক্রিনশট থেকে বোঝা যাচ্ছে তারা দুজনেই দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত ছিলেন। এমনকি ভিডিও কলেও তাদের নিয়মিত কথা হতো। কিন্তু আচমকাই রাহুল রিমের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ করে দিতে চান। ইনস্টাগ্রামে ডিএম করে রিমকে সমস্তরকমভাবে যোগাযোগ করতে বারণ করে দেন। কিন্তু রিন অভিযোগ তোলেন যে রাহুলের পক্ষ থেকেই প্রথমে কথোপকথন শুরু হয়েছিল।
শেষ পর্যন্ত এই লাস্যময়ী নারী ক্রিকেটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়ে দিয়েছেন। তারপরও রাহুল কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেন। সম্পূর্ণ বিষয়টি স্ক্রিনশটের মাধ্যমে সামনে এসেছে। তবে এই বিষয়ে ক্রিকেটার এখনই অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি।