‘শ্রেয়াসকে ছেড়ে বড় ভুল করেছি...’ IPL-এর মাঝে ভুল স্বীকার সাবেক KKR হেড কোচের !! 1

২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। কিন্তু সেই ট্রফি জয়ের পরের মৌসুমে তাকেই দলে রাখেনি নাইট শিবির। এই সিদ্ধান্তটা যে কতটা ভুল ছিল সেটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন সাবেক কেকেআর দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। শ্রেয়াসের কেকেআর ছেড়ে দেওয়ার পর এক মৌসুম প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন চন্দু পন্ডিত। তবে, চলতি আইপিএলের মাঝে বড় কথা স্বীকার করে নিলেন তিনি।

শ্রেয়াস আইয়ারকে নিয়ে মুখ খুললেন চন্দ্রকান্ত পন্ডিত

Kkr
Chandrakant Pandit | Image: Getty Images

এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে বলেছেন যে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। পন্ডিত মন্তব্য করে বলেছেন, “শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক। শ্রেয়স দুর্দান্ত ক্রিকেটার। অধিনায়ক হয়ে কেকেআরকে ট্রফি দিয়েছে।” পণ্ডিত আরও বলেন, “কখনও কখনও কিছু পরিস্থিতি এবং বৃহত্তর কৌশল এই রকম খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য করে।” অর্থাৎ এই সিদ্ধান্তটি যে শুধুমাত্র পারফরম্যান্সর উপর ভিত্তি করে নেওয়া হয়নি, এটা স্পষ্ট। হয়তো দলের মত বিরোধ বা পরিকল্পনা পরিবর্তনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শুধু শ্রেয়স নন, ফিল সল্ট, নীতিশ রানাদের মতন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ধরনের ভুল হয়েছে বলে মনে করেন পণ্ডিত। তিনি আরও বলেন, “শুধু শ্রেয়স নয়, ফিল সল্ট এবং অন্যদের ক্ষেত্রেও আমার একই মতামত। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে আসেনি।” একই সাথে নিয়মিত পারফরম্যান্স থাকা সত্বেও ভারতীয় দলে এখনো স্থায়ীভাবে জায়গা পাননি শ্রেয়স। চন্দ্রকান্ত পণ্ডিত মনে করেন শ্রেয়সের পারফরম্যান্স যথেষ্ট ভালো হলেও প্রতিযোগিতার তীব্রতার কারণেই তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন না।

শিরোপা জিতিয়েও দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের

শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer | Image: Getty Images

তিনি বলেন, “ভারতীয় দলের জায়গা পাওয়ার প্রতিযোগিতা এখন খুব তীব্র। সে জন্যই শ্রেয়সের জায়গা এখনও পাকা হয়নি।” পন্ডিত আরও বলেন “দল নির্বাচনের সময় তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য রাখার কথা ভাবা হয়। এটা একটা চ্যালেঞ্জ।” এই ভারসাম্যের খেলাতেই অনেক সময় যোগ্য ক্রিকেটাররাও সুযোগ হারান। পন্ডিত শ্রেয়াসের পারফারমেন্সের প্রশংসা করে বলেন, “ওর ব্যাটিংয়েও পরিণতির ছাপ স্পষ্ট। অত্যন্ত নির্ভীক ক্রিকেটার। ম্যাচ জেতার দিকেই নজর থাকে ওর।” বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স এবং সেখানে তাঁর পারফরম্যান্সও নজরকাড়া। আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ এর দলে সুযোগ না পাওয়াটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পন্ডিত, মন্তব্য করে তিনি বলেছেন, “শ্রেয়সের বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা হতাশাজনক।

তবে এই ধরনের ঘটনা ক্রিকেট ইতিহাসে নতুন নয়। উদাহরণ হিসেবে পন্ডিত পদ্মাকর শিভালকরের কথা তুলে ধরেন “ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ হয়নি বিষাণ সিংহ বেদী থাকায়।” তবে সবশেষে পণ্ডিত কেকেআর ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি বলেন, “সকলের কাছে আমি কৃতজ্ঞ। শাহরুখ খান, জুহি চাওলা, জয় মেহতা বা বেঙ্কি মাইসোর, সকলের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি।” অন্যদিকে শ্রেয়াসের পাঞ্জাব এবারের আইপিএলে এখনও অপরাজিত। ৭ ম্যাচ খেলে ছয়টি জয় এবং একটি অমীমাংসিত ম্যাচ মিলিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

Read Also; ভাঙা সম্পর্ক থেকে নতুন সুখ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লাইফ সেট সুনীল নারায়ণের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *