রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) অটোগ্রাফ না পেয়ে তার এক খুদে ভক্তের মন ভেঙে গিয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সেই মুহূর্তটি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শিশু দলের হোটেলে কোহলির অপেক্ষায় ছিল, কোহলি সেখানে পৌঁছাতেই সে অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে যায়, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। কিন্তু, কোহলি শিশুটিকে হতাশ করে সেখান থেকে চলে যান। এরপর, নিজের স্বপ্ন ভেঙে যাওয়ায় শিশুটি অঝোরে কাঁদতে থাকে এবং হতাশায় তার ব্যাটটি ছুড়ে ফেলে দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ভক্তকে উপেক্ষা করলেন কোহলি

কিছু ভক্তের মতে, কোহলির উচিত ছিল শিশুটিকে অটোগ্রাফ দেওয়া; তারা মনে করেন, যেভাবে তিনি শিশুটিকে উপেক্ষা করেছেন, তা মোটেও সঠিক আচরণ ছিল না। অন্যদিকে, অনেকে কোহলির পক্ষ নিয়ে যুক্তি দেন যে, সেখানে শত শত ভক্ত অপেক্ষা করছিলেন; নিরাপত্তারক্ষীরা যদি ওই শিশুটিকে কোহলির কাছে যাওয়ার অনুমতি দিতেন, তবে অন্য ভক্তরাও হুড়মুড়িয়ে ছুটে আসতেন। বিরাট এমনিতেই ভারতে না থেকে ইংল্যান্ডে থাকেন – ভক্তদের এমন আচরণের থেকে রক্ষা পেতে। আসলে, ভারতে ক্রিকেটের প্রতি সকলের টান প্রচুর। আর এই পরিস্থিতিতে কোহলিকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
Read More: “কোমায় পাঠিয়ে দিয়েছে..”, RCB’এর ঝড়ে উড়ে গেল দিল্লি, লজ্জার রেকর্ডে কটাক্ষের মুখে অক্ষররা !!
এদিকে, বিরাট কোহলির জন্য সোমবার রাতটি ছিল অত্যন্ত বিশেষ এক রাত, কারণ এদিন তিনি আইপিএল ইতিহাসে এক বিশাল রেকর্ড গড়েছেন। দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির এই লড়াইয়ে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় দিল্লি। লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ২৩ রানে অপরাজিত থাকেন কোহলি এবং আইপিএলের মঞ্চে ৯০০০ রান পূর্ণ করা বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নজির গড়ে ফেললেন।
Virat Kohli fan = Pure Emotion 😄❤️
Last night, before RCB faced Delhi Capitals, a young fan tried again and again to get an autograph from Virat Kohli… but couldn’t succeed.
He threw his bat in frustration and broke down in tears 😅
That’s the craze. That’s Virat Kohli 🔥 pic.twitter.com/iyUQVV78UQ
— Jara (@JARA_Memer) April 28, 2026
দারুন ফর্মে রয়েছেন বিরাট

চলতি আইপিএলে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। আটটি ম্যাচ খেলে তিনি ইতিমধ্যে ৩৫১ রান সংগ্রহ করে ফেলেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় কোহলি এখন চতুর্থ স্থানে রয়েছেন। গতকাল ম্যাচে জয়ের পর আরসিবি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোহলিরা তাদের পরবর্তী ম্যাচটি গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩০ এপ্রিল খেলতে নামবে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।