PBKS vs RR TOSS REPORT: টসে জিতল রাজস্থান, শ্রেয়সদের বিপক্ষে জয় পেতে দুই পরিবর্তন রিয়ানের !! 1

চলতি আইপিএলে (IPL 2026) এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল পাঞ্জাব কিংস‌ (Punjab Kings)। তারা এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারের সম্মুখীন হয়নি। পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। ফলে আজ তারা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছে। চলতি আইপিএলে রিয়ান পরাগের (Rajasthan Royals) নেতৃত্বে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে রাজস্থান‌ও। তবে শেষ ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে‌। আজ জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ফলে একাদশ নিয়ে দুই দলই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!

IPL ম্যাচের সময়সূচি-

PBKS vs RR TOSS REPORT: টসে জিতল রাজস্থান, শ্রেয়সদের বিপক্ষে জয় পেতে দুই পরিবর্তন রিয়ানের !! 2
RR vs PBKS | Image: Getty Images

পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস

ম্যাচ: ৪০

তারিখ: ২৮/০৪/২০২৬

ভেন্যু: মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, নিউ চন্ডিগড়

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

PBKS vs RR Match Preview-

Ipl 2025
RR vs PBKS | Image: Getty Images

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করেছে। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৪ রান সংগ্রহ করতে নেমে জ্বলে উঠেছিল পাঞ্জাব। ওপেনার হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। প্রিয়াংশ মাত্র ১৭ বলে ৪৩ রান করেন। প্রভসিমরানের ব্যাট থেকে আসে ২৬ বলে ৭৬ রান।

এছাড়াও শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে ঐতিহাসিক জয় এনে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৩৬ বলে অপরাজিত ৭১ রান করেছিলেন এই তারকা। অন্যদিকে রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ২২৯ রানের লক্ষ্যমাত্রা দিলেও ৫ উইকেটে পরাজিত হয়। এখনও পর্যন্ত আর‌আর এবং পিবিকেএস আইপিএলে মোট ৩০ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান ১৭ টি ম্যাচে এবং পাঞ্জাব ১৩ টি ম্যাচ জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।

PBKS’এর একাদশ-

প্রভসিমরান সিং (উইকেটকিপার), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সূর্যাংশ সেডগে, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, লকি ফার্গুসন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট প্লেয়ার- জেভিয়ার বার্টলেট, হরপ্রীত বার, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার ভিশক, মহসিন খান

RR’এর একাদশ-

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা, নন্দ্রে বার্গার, দাশুন শানাকা, যশ রাজ পাঁজা

ইমপ্যাক্ট প্লেয়ার- রবি সিং, শুভম দুবে, রবি বিষ্ণোই, শিমরন হেটমায়ার, তুষার দেশপান্ডে

Read Also: ভাঙা সম্পর্ক থেকে নতুন সুখ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লাইফ সেট সুনীল নারায়ণের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *