ডোনোভান-যশস্বীর দুরন্ত ইনিংসে থামল পাঞ্জাবের জয়রথ, দুরন্ত জয় রাজস্থানের !! 1

আজ নিউ চন্ডিগড়ে পাঞ্জাব কিংস (Punjab Kings) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হয়। এই হাইভোল্টেজ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। তিনি পাঞ্জাবের স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। মার্কাস স্ট‌ইনিস‌‌ও (Marcus Stoinic) আজ ব্যাট হাতে চাপ সৃষ্টি করেন। ফলে বিশাল লক্ষ্যমাত্রা দেয় শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস‌ও (Rajasthan Royals) দুরন্ত শুরু করে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী দলকে অনেকটাই এগিয়ে দেন। এরপর ডোনোভান ফারেইরা (Donovan Ferreira) রাজস্থানকে শেষ পর্যন্ত দুরন্ত জয় এনে দেন।

Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!

বিশাল লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব-

ডোনোভান-যশস্বীর দুরন্ত ইনিংসে থামল পাঞ্জাবের জয়রথ, দুরন্ত জয় রাজস্থানের !! 2
PBKS vs RR | Image: Getty Images

আজ পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে নেমে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ১১ বলে মাত্র ২৯ রান করে মাঠ ছাড়েন। তবে ওপর ওপেনার প্রভসিমরান সিং দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুরন্ত ফর্মে ছিলেন কুপার কনলি‌ও (Cooper Connolly)। তিনি মাত্র ১৪ বলে ৩০ রান করে জ্বলে উঠেছিলেন। হাঁকান ২ টি চার এবং ৩ টি ছয়। প্রভসিমরান সিং’এর ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫৯ রান। তিনি মারেন ৬ টি চার এবং ১ টি ছয় ।

এরপর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২৭ বলে ৩০ রানে আউট হয়ে গেলে দল কিছুটা ছন্দ হারায়। এইরকম পরিস্থিতি হাল ধরেন মার্কাস স্ট‌ইনিস। তিনি দাপটের সঙ্গে ২২ বলে অপরাজিত ৬২ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ৪ টি চার এবং ৬ টি ছয় মেরে নিজের জাত চেনান এই তারকা। ফলে পাঞ্জাব ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে।

দুরন্ত জয় রাজস্থানের-

ডোনোভান-যশস্বীর দুরন্ত ইনিংসে থামল পাঞ্জাবের জয়রথ, দুরন্ত জয় রাজস্থানের !! 3
PBKS vs RR | Image: Getty Images

আজ রাজস্থান রয়্যালসের হয়ে রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২৭ বলে ৫১ করেন যশস্বী। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ১ টি ছয়। বৈভব করেন ১৬ বলে ৪৩ রান। তিনি আজ ৩ টি চার এবং ৫ টি ছয় মেরে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তবে এরপর ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২০ বলে ১৬ রান করে এবং রিয়ান পরাগ (Riyan Parag) ১৬ বলে ২৯ রান করে আউট হয়ে গেলে রাজস্থান চাপের মুখে পড়ে গিয়েছিল।

এইরকম পরিস্থিতিতে জুটি বাঁধেন ডোনোভান ফারেইরা এবং শুভম দুবে (Shubham Dube)। তারা শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডোনোভান। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেন। তিনি ৬ টি চার এবং ৩ টি ছয় হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। শুভম করেন ১২ বলে অপরাজিত ৩১ রান। ২ টি ছয় এবং ৩ টি চার মারেন তিনি। ফলে রাজস্থান ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। এর সঙ্গেই পাঞ্জাবকে ৬ উইকেটে পরাজিত করে তারা।

Read Also: ভাঙা সম্পর্ক থেকে নতুন সুখ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লাইফ সেট সুনীল নারায়ণের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *