চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নামটা অতপ্রতভাবে জড়িয়ে আছে। তার নেতৃত্বেই হলুদ বাহিনী পাঁচবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ম্যাচ চলাকালীন চোট পাওয়ায় নেতৃত্বের দায়িত্বে আবারও ধোনিকে দেখা গিয়েছিল। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে শুধুমাত্র বর্তমানে আইপিএলে (IPL 2026) খেলতে দেখা যায়। ফলে এই টুর্নামেন্টে এক ঝলক তাকে দেখার জন্য ক্রিকেট ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন। কিন্তু চলতি ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এখনও মাঠে নামেননি ধোনি। তিনি আবারও অনুশীলনের সময় চোট পেয়েছেন বলে খবর সামনে এল।
Raed More: লাস্যময়ীর সঙ্গে নাইট তারকার রগরগে চ্যাট ভাইরাল, KKR’এর বিপর্যয়ে নতুন বিতর্ক সামনে!!
ধোনি ছাড়াই CSK দল-

এই বছর আইপিএল শুরু হওয়ার আগেই ধোনির চোটের খবর সামনে এসেছিল। ফলে তাকে ছাড়াই মাঠে নামে রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)। বর্তমানে একাদশের উইকেটকিপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। উল্লেখ্য প্রথম তিন ম্যাচে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল হলুদ বাহিনী। এরপর ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে সিএসকে।
গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রান করে লড়াই চালিয়েছিলেন রুতুরাজ। কিন্তু ধারাবাহিকভাবে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে বড় লক্ষ্যমাত্রা দিতে পারিনি তারা। দ্বিতীয় ইনিংসে বোলিং বিভাগও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়। এইরকম পরিস্থিতিতে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan), জস বাটলাররা (Jos Buttler)। ফলে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাট।
আবার চোটের মুখে ধোনি-

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ভক্তরা চাইছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আবারও একাদশে ফিরে আসুক। তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনুশীলনের সময় চোট পেয়ে দলের চিন্তা বাড়িয়েছিলেন। সূত্র অনুযায়ী সম্প্রতি আবারও অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পেয়েছেন এই কিংবদন্তি তারকা। ফলে তার এই বছর আইপিএলে আর মাঠে নামার সম্ভব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং (Stephne Fleming)’এর বক্তব্য সামনে এসেছে।
তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ধোনি খেলার জন্য খুবই আগ্রহী। কিন্তু পায়ের কাফ মাসেলের চোট থেকে সেরে ওঠা কঠিন বিষয়। যদি তাড়াহুড়ো করে দৌড়াতে যায় তাহলে আবারও পেশি ছিঁড়ে যেতে পারে। এর ফলে পুরো মরসুম থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমারা চেষ্টা করছিলাম যাতে ও খুব দ্রুত ম্যাচে ফেরে। কিন্তু ওয়ার্ম আপ ম্যাচের সময় আবারও পেশিতে চোট পেয়েছেন। ফলে সম্পূর্ণভাবে সুস্থ হতে কিছুটা দেরি হচ্ছে।”