"তোমাদের জিজু কথা শুনছে না..", অভিষেকের হাত ধরে টেনে কাতর আবেদন, লাস্যময়ীর পরিচয় এল প্রকাশ্যে !! 1

গত কয়েক বছরে আইপিএলে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এই বছর টুর্নামেন্টে ঈশান কিষাণের (Ishan Kishan) নেতৃত্বে দুরন্ত শুরু করেছে অরেঞ্জ বাহিনী। অন্যদিকে চোট সারিয়ে নেতৃত্বের দায়িত্বে ফিরে এসেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। শেষ ম্যাচে তার নেতৃত্বে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) পরাজিত করেছে হায়দ্রাবাদ। ফলে প্লে অফের লড়াইয়ে এগিয়ে গেছে তারা। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর মধ্যেই তার হাত ধরে টানাটানি করা এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সামনে এল তার পরিচয়।

Raed More: লাস্যময়ীর সঙ্গে নাইট তারকার রগরগে চ্যাট ভাইরাল, KKR’এর বিপর্যয়ে নতুন বিতর্ক সামনে !!

দুরন্ত ফর্মে অভিষেক-

ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম তারকা অভিষেক শর্মা। তিনি আইপিএলেও বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। এই বছর দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৬৮ বলে করেছিলেন অপরাজিত ১৩৫ রান। ১০ টি চার এবং ১০ টি ছক্কা হাঁকান এই তারকা। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৯৮.৫৪।

শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময় ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়া করতে নেমে হাঁকান ২৯ বলে ৫৭ রান। ১১ টি চার এবং ১ টি ছক্কা আসে তার ব্যাট থেকে। ফলে বর্তমানে এই তারকা চলতি আইপিএলে ৮ ম্যাচে ৩৮০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

সামনে এল মহিলার পরিচয়-

এর মধ্যেই অভিষেক শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই জনপ্রিয় ব্যাটসম্যানের হাত ধরে টানাটানি করছেন এক মহিলা। হোটেল ছেড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের সতীর্থদের সঙ্গে টিম বাসের দিকে যাচ্ছিলেন ভারতের বিস্ফোরক ওপেনার। সেই সময় হোটেল লবিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা আচমকাই নিরাপত্তা ভেঙে অভিষেকের হাত ধরে টানেন। কার্যত গায়ের জোরেই তিনি হাত ধরে টেনেছিলেন।

সেই ভিডিও পোস্ট করে মহিলাটি লেখেন, “তোমাদের জিজু ভালোবাসার মাধ্যমে কথা শুনছেন না। তাই আমাকে এইরকম কাণ্ড ঘটাতে হয়েছে।” সূত্র অনুযায়ী এই মহিলার নাম হিমশিখা ত্রিপাঠী। তিনি কোনো বড়ো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নন। এর আগে কখনোই তিনি মিডিয়ার চর্চায় উঠে আসেননি। তবে নিজেকে সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা অভিষেক শর্মার সবচেয়ে বড়ো ভক্ত হিসাবে উল্লেখ করেন।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: মাঠে নামার আগেই মাতৃহারা হলেন PBKS’এর তারকা ক্রিকেটার, দলে নেমে এল শোকের ছায়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *