'চাকিং' বিতর্কে ক্রুনাল পান্ডিয়া, অভিনব বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন কাব্য মারান !! 1

আইপিএলের নাটকীয়তার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) নাম। সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তিনি যে ধরনের বোলিং করেছেন তাতে বিতর্কের জন্ম দিয়েছে। নির্ভীক ব্যাটসম্যানদের মোকাবিলায় তিনি নতুন ধরনের বৈচিত্র্যময় বোলিং কৌশল প্রয়োগ করেন। কখনো ক্রিজের একদম পেছন থেকে বল করেছেন, আবার কখনো লো আর্ম অ্যাকশন ব্যবহার করেছেন। এমনকি ইয়র্কার এবং বাউন্সারের মত ডেলিভারি করতেও দেখা গেছে তাকে। যা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছে।

বিশেষ করে হাইনরিখ ক্লাসেনের মতবিধ্বংসী ব্যাটারএর ক্ষেত্রে এমন ধরনের বোলিং কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রুনাল নিজের প্রথম ওভারে কিছুটা রান দিলেও পরে আবার ১৭ তম ওভারে ফিরে এসে ওক্লাসেনের মতো একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আর এই পরিপ্রেক্ষিতেই সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্য মারান তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। অতি দ্রুতগতির ডেলিভারির সময় তার হাতের ভঙ্গি দেখে তিনি “চাকিং” এর অভিযোগ তোলেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে।

Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া

ক্রুনালের বোলিং দেখে মাথা ঘুরলো কাব্যর

ক্রুনাল
Kaviya Maran | Image: Twitter

অন্যদিকে ম্যাচের ফলাফলের দিকে তাকালে বোঝা যায় ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি চার উইকেট হারিয়ে ২০০ রান তোলে। যদিও এই ম্যাচটি তারা জিততে পারেনি, তবুও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অধিকার করে। ফলে এলিমিনেটর পর্ব এড়িয়ে গিয়ে সরাসরি প্লে অফে জায়গা করে নেয়। এই ম্যাচে ব্যাটিংয়ে ভেঙ্কটেশ আইয়ার এর ৪৪ রান, রজত পাটিদার এর ৫৬ রান এবং ক্রুনাল পান্ডিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিশেষ করে ক্রুনালের ৪১ রানের অপরাজিত ইনিংস আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৫৫ রানে জয় সুনিশ্চিত করে নেয় সানরাইজার্স। গতকাল জয়ের পরেও সানরাইজার্স তৃতীয় স্থানে বহাল রয়েছে। আরসিবি শীর্ষে এবং গুজরাট দ্বিতীয় স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে প্রথম কোয়ালিফায়ারের খেলাটি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের মধ্যে হতে চলেছে। এলিমিনেটরে সানরাইজার্সের সঙ্গে পাঞ্জাব, কেকেআর অথবা রাজস্থানের মধ্যে।

Read Also: কিষান-অভিষেকদের ব্যাটিং তান্ডবে ঝলসে গেল RCB, ৫৫ রানে বড় জয় SRH’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *