"ওর স্বভাবটাই খারাপ..", হেডের সঙ্গে হ্যান্ডশেক না করায় বিরাটকে নিয়ে বিস্ফোরক ইরফান পাঠান !! 1

লিগ পর্বের শেষ কয়েকটি ম্যাচে ক্রিকেটের উত্তেজনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ফলে টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে ম্যাচগুলি। গতকাল দুরন্ত ফর্মে একে অপরের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। ম্যাচে একাধিক চাপের পরিস্থিতি তৈরি হয়। ফলে ক্রিকেটারদের উতপ্ত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায়। এর মধ্যেই ম্যাচ শেষে বিরাট কোহলি (Virat Kohli) এবং ট্রাভিস হেডকে (Travis Head) একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা যায়নি। এই বিষয়ে এবার মুখ খুললেন জাহির খান (Zahir Khan)।

Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া

ম্যাচ ঘিরে উত্তেজনা-

কোহলি
Virat Kohli and Travis Head | Image; Twitter

শুক্রবার আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ক্রিকেটারদের মধ্যে আগ্রাসী মনোভাব কিছুটা বেশি ছিল। ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কথাকাটাকাটির মধ্যে জড়িয়ে পড়েছিলেন। যখন ট্রাভিস হেড ব্যাট করছিলেন তখন বিরাট কোহলিকে টিপ্পনী কাটতে দেখা যায়। এরপর দ্বিতীয় ইনিংসে যখন কিং কোহলি ব্যাট করতে আসেন। তখন হেডের সঙ্গে এই তারকা আবারও কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে পড়েন।‌

এক সময় কোহলি হেডকে বল করার জন্যেও আমন্ত্রণ পর্যন্ত জানান। ম্যাচ শেষে দেখা যায় ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান সানরাইজার্স হায়দ্রাবাদের বাকি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডসেক করলেও অস্ট্রেলিয়ান ওপেনারের সঙ্গে হাত মেলাননি। হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি এড়িয়ে যান। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মন্তব্য করলেন ইরফান পাঠান-

Ipl 2026, কোহলি
Virat Kohli | Images: Getty Images

চলতি আইপিএলে বিরাট কোহলির এই ভূমিকা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন সিনিয়র একজন ক্রিকেটারের থেকে এই ধরনের কর্মকাণ্ড একেবারেই প্রত্যাশিত নয়। এই বিষয়ে ইরফান পাঠান‌ও (Irfan Pathan) মুখ খুলেছেন। তিনি এক আলোচনায় এই বিষয়ে বলেন, “বিরাট কোহলি সব সময় মাঠে হাসিখুশি, প্রতিযোগিতামূলক আবেগ নিয়ে আগ্ৰাসী অস্ট্রেলিয়ান স্টাইলে ক্রিকেট খেলতে পছন্দ করেন।

ওই মুহূর্তে তিনি ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে মাঠের বাইরে বসে না থেকে মাঠে এসে হেডকে কয়েক ওভার বল করার জন্য পর্যন্ত বলেছিলেন।” উল্লেখ্য চলতি আইপিএলে ব্যাট হাতে বিরাট দুরন্ত ফর্মে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে দুরন্ত শতরান করেন এই তারকা।‌ উল্লেখ্য এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৫৫৭ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এগিয়ে আছেন।

Read Also: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *