বিশ্বকাপ জিতেও অনিশ্চয়তায় ‘স্কাই’! ২০২৮ অলিম্পিক্সের আগে বড় বদলের ইঙ্গিত 1

সুর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে সদ্য টি২০ বিশ্বকাপ ২০২৬ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ক্রিকেট। গত দুই বছরে তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। তবুও আশ্চর্যজনকভাবে সেই সাফল্যের মাঝেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এখন ভবিষ্যতের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে। ২০২৮ অলিম্পিক্সকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে বর্তমান অধিনায়কের গায়েও।

বিশ্বকাপ জয়ের মঞ্চে দাঁড়িয়ে একজন অধিনায়কের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত নিজের ব্যাট। সেখানে সূর্যকুমার কিছুটা পিছিয়ে পড়েছেন। এমনকি, চলতি আইপিএলেও ছন্দে নেই স্কাই। বিশ্বকাপের মঞ্চে স্কাইয়ের ব্যাট থেকে এসেছে মাত্র ২৩০ রান। একটি মাত্র বড় ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৮৪ রান ছাড়া তিনি ধারাবাহিকতা দেখাতে পারেননি। মিডল অর্ডারের ভরসা হওয়ার কথা ছিল তাঁর, কিন্তু সেই দায়িত্ব তিনি পুরোপুরি পালন করতে পারেননি। এই বিষয়টিই এখন ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI)। বোর্ডের এক কর্তার বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র ক্যাপ্টেন্সি দিয়ে দলে জায়গা ধরে রাখা যায় না।

Read More: চোটে কাবু রোহিত-বিরাট, MS ধোনিকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, মাথায় হাত ৩ ফ্র্যাঞ্চাইজির !!

বিশ্বকাপ জিতেও দল থেকে বাদ পড়বেন স্কাই

গম্ভীর, সূর্যকুমার বিশ্বকাপ
Gautam Gambhir and Suryakumar Yadav |Image Twitter

একজন ব্যাটার হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স জরুরি। বিশেষ করে যখন সামনে ২০২৮ অলিম্পিক্সের মতো বড় লক্ষ্য। বিসিসিআই ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে আয়ারল্যান্ড সিরিজে তরুণদের সুযোগ দেওয়ার কথা। সেই তালিকায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নাম থাকা খুব স্বাভাবিক। যিনি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। শুধু বৈভব নয়, গত দুই বছর ধরে ঘরোয়া টি-টোয়েন্টি লীগ এবং আইপিএলে অনবদ্য ব্যাটিং চালিয়ে আসছেন শ্রেয়স আইয়ার, রজত পতিদাররা।

এই পরিস্থিতিতে সূর্যকুমারের জন্য চ্যালেঞ্জ দ্বিগুণ। একদিকে নিজের ফর্মে ফেরা, অন্যদিকে তরুণদের সঙ্গে প্রতিযোগিতা। টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপ জেতানোর পাশাপশি একাধিক ম্যাচ জেতানোর ইনিংস খেলেছেন স্কাই। ভারতের জার্সিতে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরি ও তৃতীয় সর্বাধিক (ভারতীয় হিসাবে) রান রয়েছে সূর্যের দখলে। আগামী দিনের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

Read Also: চলতি আইপিএলে ক্যাপ্টেনসি হারাচ্ছেন ঈশান কিষান, দায়িত্বে বিশ্বকাপ জয়ী অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *