বিপজ্জনকভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোভম্যান পাওয়েল, মাথায় হাত KKR দলের !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে (IPL 2026) একাধিক বিতর্কের মধ্যে দিয়ে মাঠে নেমেছে। দলে রয়েছে একাধিক চোট সমস্যা‌ও। আজ নাইট বাহিনী মুখোমুখি হয়েছে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) বিপর্যয়ের মুখে পড়ে। টপ অর্ডার কার্যত দাঁড়াতেই পারেনি।‌ এই রকম পরিস্থিতিতে রিঙ্কু সিং লড়াই চালিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। অন্যদিকে এই ম্যাচ চলাকালীন দ্বিতীয় ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে এবার গুরুতর চোট পেলেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)। চিন্তা বাড়ালেন এই তারকা।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

চোট পেলেন রোভম্যান-

বিপজ্জনকভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোভম্যান পাওয়েল, মাথায় হাত KKR দলের !! 2
LSG vs KKR | Image: Getty Images

আজ দ্বিতীয় ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুরন্ত ব্যাটিং করার লক্ষ্য নিয়ে মাঠে নামে লখন‌উ। এই দলের হয়ে ওপেনিং করতে আসেন এইডেন মার্করাম (Aiden Markram) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বৈভব অরোরা (Vaibhav Arora)। এই ওভারের প্রথম বলে মিচেল মার্শ ব্যাক ফুটে গিয়ে পুল করার চেষ্টা করেন। কিন্তু টাইমিং ঠিকঠাক না হওয়ায় বলটি আকাশে উঠে যায়। ক্যাচ আউটের পরিস্থিতি তৈরি হয়।

রোভম্যান পাওয়েল মিড-অনের দিকে পিছন দিকে কার্যত উড়ে গিয়ে ক্যাচটি ধরেন। কিন্তু এর ফলে তার বাঁ হাত বাজেভাবে মাটিতে ধাক্কা খায়। ঘাড়েও আঘাত পান এই তারকা। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও ছুটে আসেন। যন্ত্রণার ছাপ তার চোখে-মুখে ফুটে উঠেছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে মাঠের বাইরে চলে যান তিনি। আর‌ও একজন নাইট তারকা ক্রিকেটারের চোট পাওয়ার ঘটনায় চিন্তা বৃদ্ধি পেয়েছে ভক্তদের।

দেখুন সেই ভিডিওটি-

KKR’এর ব্যাটিং বিপর্যয়-

বিপজ্জনকভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোভম্যান পাওয়েল, মাথায় হাত KKR দলের !! 3
Rinku Singh Image Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি আবারও সম্পূর্ণ ব্যর্থ হয়। মহসিন খানের দুরন্ত বোলিং’এ তারা দাঁড়াতেই পারিনি। শূন্য রানে মাঠ ছাড়েন টিম সেইফার্ট (Tim Seifert)। রাহানে ১৫ বলে মাত্র ১০ রান করেন। এরপর অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) ফিল্ডিং’য়ে বাঁধা তৈরি করায় বিতর্কিত আউট হন। এইরকম পরিস্থিতিতে গ্ৰিন ২১ বলে ৩৪ রান করে লড়াই চালালেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল।

৭৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় নাইট বাহিনী। চাপের মুখে দাঁড়িয়ে দলের হয়ে হাল ধরেন রিঙ্কু সিং। তিনি মাথা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৮৩ রান। মারেন ৭ টি চার এবং ৫ টি ছয়। ফলে নাইট বাহিনী প্রথম ইনিংসে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। উল্লেখ্য মহসিন খান আজ ৫ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *