IPL 2026: আজ ৩৭তম আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স (CSK vs GT)। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট দলের অধিনায়ক শুভমান গিল। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান। ইনিংসের শুরুটা খুব একটা ভালো না হলেও অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড় দুর্দান্ত ব্যাটিং করে দলের হাল ধরেন। তিনি ৬০ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
ঘরের মাঠে মুখ থুবড়ে পড়লো CSK

শুরুর দিকে অর্থাৎ পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল CSK। ইনফর্ম সঞ্জু স্যামসন ১১ রান করে আউট হন। এরপর উরভিল প্যাটেল ৪ এবং সারফরাজ খান শূন্য রানে ফিরে যাওয়ায় চাপ বাড়ে দলের ওপর। এমনকি পাওয়ার প্লে শেষে ডিওয়াল্ড ব্রেভিসও বড় কিছু করতে পারেননি তিনি, মাত্র ২ রানেই থেমে যায় তাঁর ইনিংস। মধ্যভাগে শিভম দুবে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কার্তিক শর্মা ১৫ রান করে কিছুটা গতি আনেন। শেষের দিকে জেমি ওভারটন মাত্র ৬ বলেই ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরকে লড়াইযোগ্য জায়গায় পৌঁছে দেন। গুজরাটের হয়ে কাগিসো রাবাডা ছিলেন সবচেয়ে সফল, ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।
চেন্নাইয়ের এই ধীরগতির ব্যাটিং দেখে সমাজ মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছিল। এক ভক্ত লেখেন, “কচ্ছপের থেকে কম গতিতে রান বানাচ্ছে।”, এক ভক্ত লিখেছেন, “এরকম ব্যাটিং করলে ওদের আর জিততে হবে না।” এক ভক্ত লিখেছেন, “ঋতুরাজ আজকে মান না বাঁচালে ওকেই আগে দল থেকে বাদ দিতে হতো।” আর এক ভক্তের দাবি, “১৪ কোটির খেলোয়াড়দের কোনো যোগ্যতা নেই।”
দেখেনিন টুইট
CSK fans talking about SR when
Virat Kohli scored Ruturaj scored
50 in 35 balls: 50 in 49 balls: pic.twitter.com/ZR5lESUbOI— isHaHaHa (@hajarkagalwa) April 26, 2026
CSK coming back to bottom side of the points table after being on 5th position for 72 hours. pic.twitter.com/ca63eyDXxe
— TukTuk Academy (@TukTuk_Academy) April 26, 2026
Ruturaj Gaikwad 🤡 pic.twitter.com/bNgEOpiUP8
— Homie (@homelander_yyy) April 26, 2026
Every CSK fans Right Now 😭😭 pic.twitter.com/nRQe8VORVr
— theboysthing (@theboysthing07) April 26, 2026
Ruturaj 20(37) so far pic.twitter.com/IWCUsyyUu1
— Rathore (@bcci_x) April 26, 2026
Scenes at Chepauk after 1st inning. pic.twitter.com/JzPPnwY8BB
— Aditya Saha (@Adityakrsaha) April 26, 2026
3 drop catches, still ends up with 22(18) pic.twitter.com/C8zirLXHdr
— Abhi⚒️ (@abhi_backup07) April 26, 2026