বাদ রাহানে, চলতি IPL'এ রিঙ্কুকে অধিনায়ক করে চমক দিতে চলেছে KKR !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অনেকটাই পিছিয়ে থেকে যাত্রা শুরু করেছে। গত বছরের হতাশা ভুলে এই বছরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল তারা।‌ কিন্তু আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে একের পরে এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় নাইট বাহিনী। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে দলে রাহানে একেবারেই প্রভাব ফেলতে পারছেন না। ফলে তিনি স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন। এবার কলকাতার নতুন অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং (Rinku Singh)’কে বেছে নেওয়া হতে চলেছে বলে খবর সামনে এসেছে।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

বাদ রাহানে, চলতি IPL'এ রিঙ্কুকে অধিনায়ক করে চমক দিতে চলেছে KKR !! 2
KKR vs RR | Image: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্স একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বিপর্যয়ের মুখে পড়ে। ফলে তারা প্লে অফেই পৌঁছাতে পারিনি। এই বছর‌‌ও আজিঙ্কা রাহানের নেতৃত্ব রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে। নাইট বাহিনী প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে গেছে। এই সময় পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। সেখান থেকে ১ পয়েন্ট পেয়েছিল রিঙ্কু সিং’রা।

তবে শেষ পর্যন্ত শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে নাইট বাহিনী। এই ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। তিনি একাই ৪ ওভারে ১৪ রান দিয়ে মোট ৩ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাট হাতে ভরসা হয়ে উঠেছিলেন রিঙ্কু। দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দলকে জয় এনে দেন এই তারকা ব্যাটসম্যান।

অধিনায়ক হচ্ছেন রিঙ্কু-

বাদ রাহানে, চলতি IPL'এ রিঙ্কুকে অধিনায়ক করে চমক দিতে চলেছে KKR !! 3
Rinku Singh | Image: Getty Images

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। ৮৫ রানে ৬ টি উইকেট হারিয়ে ফেলে তারা। এইরকম পরিস্থিতিতে দলের ভরসা হয়ে উঠেছিলেন রিঙ্কু। তিনি শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। তার ব্যাট থেকে এসেছিল ৩৪ বলে অপরাজিত ৫৩ রান। ৫ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান এই তারকা‌। তিনি একাধিক ম্যাচে নিজে দায়িত্ব তুলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন।

ফলে তার কাঁধে এই বছর সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেন নাইট কর্মকর্তারা‌। অন্যদিকে আজিঙ্কা রাহানে ধারাবাহিকভাবে ব্যর্থ হ‌ওয়ার পর এবার রিঙ্কুকে অধিনায়ক হিসেবে নিয়ে আসার কথা ভাবছে কেকেআর। উল্লেখ্য এই তারকা উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে (UP T20 League) মিরাট মাভেরিকসের (Meerut Mavericks) হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলেছিলেন। ফলে এই তরুণ তারকা নাইট বাহিনীর নেতৃত্বের দায়িত্ব পেলে দলকে আত্মবিশ্বাস দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *