ঘরের মাঠে দায়িত্ব কমছে রিঙ্কুর, ফিনিশারের ভূমিকায় নতুন মুখ পাচ্ছেন KKR'এর দায়িত্ব !! 1

কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা আইপিএলে প্রতি বছর চর্চায় থাকে। ২০২৪ মরসুমে ট্রফি জয় করার পর এই দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। তার নেতৃত্বে দল এখনও সেইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। ধারাবাহিকভাবে পরাজয় নাইট বাহিনীদের চিন্তার মধ্যে রেখেছে। এর‌ মধ্যেই আন্দ্রে রাসেল (Andre Russell) অবসর নিয়ে নেওয়ায় ব্যাটিং অর্ডারের নিচের দিকে সমস্যা ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। ফলে আজ ফিনিশার হিসেবে রিঙ্কু সিং (Rinku Singh) নন এই তারকাকে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

চাপের মুখে কলকাতা-

ঘরের মাঠে দায়িত্ব কমছে রিঙ্কুর, ফিনিশারের ভূমিকায় নতুন মুখ পাচ্ছেন KKR'এর দায়িত্ব !! 2
KKR vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে একমাত্র ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছিল শাহরুখ খানের দল। ধারাবাহিকভাবে ব্যর্থতায় পয়েন্ট তালিকায় একবারে নিচে নেমে গেছে কলকাতা। তবে তারা শেষ ম্যাচ জয় তুলে নিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে।

রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৪ উইকেটে পরাজিত করেছে নাইট বাহিনী। ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। তিনি একাই ৪ ওভারে ১৪ রান দিয়ে মোট ৩ টি উইকেট সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাইটরা। এই রকম সময় হাল ধরে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।

ফিনিশার হিসেবে এন্ট্রি নিচ্ছেন-

ঘরের মাঠে দায়িত্ব কমছে রিঙ্কুর, ফিনিশারের ভূমিকায় নতুন মুখ পাচ্ছেন KKR'এর দায়িত্ব !! 3
Sarthak Ranjan | Image: Getty Images

শেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসে দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন রিঙ্কু সিং। তিনি ৩৪ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। তবে নিচের দিকে ব্যাট করতে নেমে রমনদীপ সিং‌ (Ramandeep Singh) একেবারেই ছন্দে নেই। তিনি এখনও পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ৭৬ রান সংগ্রহ করেছেন। হাঁকিয়েছেন মাত্র ২ টি ছক্কা। এর ফলে এবার কলকাতা একাদশে নতুন ফিনিশারকে নিয়ে আসতে চলেছেন কর্মকর্তারা।

সূত্র অনুযায়ী সার্থক রঞ্জনকে (Sarthak Ranjan) সুযোগ দিতে চলেছেন কর্মকর্তারা। এই বছর মিনি নিলামে ৩০ লাখ টাকার বিনিময়ে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে নিয়েছিল নাইটরা। তার আরও একটি পরিচয় হলো তিনি বিহারের ‘বাহুবলী’ সাংসদ পাপ্পু যাদবের ছেলে। সার্থক টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কলকাতার হয়ে অনুশীলন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। হাঁকিয়েছিলেন মাত্র ১৬ বলে ৩৭ রান। ফলে এই তারকা ব্যাট হাতে দলকে ফিনিশার হিসেবে দায়িত্ব দিতে পারেন‌।

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *