LSG vs KKR TOSS REPORT: টসে জিতল লখন‌উ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে একাদশে চমক KKR'এর !! 1

আইপিএলে (IPL 2026) আজ দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। চলতি টুর্নামেন্টে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে অবস্থান করছে নাইটরা। তবে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়ে পেয়েছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। অন্যদিকে ঋষভ পান্থের (Rishab Pant) নেতৃত্বে একেবারেই ছন্দে নেই লখন‌উ। শেষ পাঁচ ম্যাচে পরাজিত হয়ে প্লে অফের দৌড় থেকে পিছিয়ে পড়েছে তারা। ফলে আজ দুই দলের একাদশ নিয়েই নতুন পরিকল্পনা দেখতে পাওয়া গেল‌।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

IPL ম্যাচের সময়সূচি-

LSG vs KKR TOSS REPORT: টসে জিতল লখন‌উ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে একাদশে চমক KKR'এর !! 2
KKR vs LSG | Images: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স

ম্যাচ: ৩৮

তারিখ: ২৬/০৪/২০২৬

ভেন্যু: একানা ক্রিকেট স্টেডিয়াম, লখন‌ঊ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

LSG vs KKR Match Preview-

ipl-2025-kkr-vs-lsg-match-report
KKR vs LSG | Images: Getty Images

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩ উইকেটে পরাজিত হয়েছিল। এই ম্যাচে এল‌এসজির হয়ে আয়ুশ বাদোনি (Ayush Badoni) দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এর সঙ্গেই নাইট বাহিনী প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায়। তবে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৪ উইকেটে পরাজিত করে ছন্দে ফিরেছে নাইট বাহিনী। ম্যাচ ব্যাট হাতে দলকে দুরন্ত জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)।

অন্যদিকে লখন‌উ সুপার জায়ান্টস প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে শেষ চার ম্যাচে পরাজিত হয়েছে ঋষভ পান্থরা। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে যায় এল‌এসজি। এখনও পর্যন্ত লখন‌উ এবং কলকাতা আইপিএলে মোট ৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে এল‌এসজি ৫ টি ম্যাচে এবং নাইট বাহিনী ২ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে লখন‌উ।

LSG’এর একাদশ-

মিচেল মার্শ, আয়ুশ বাদোনি, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটকিপার), জর্জ লিন্ডে, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদব, দিগ্বেশ সিং রাঠি

ইমপ্যাক্ট প্লেয়ার- হিম্মত সিং, মনিমারান সিদ্ধার্থ, ম্যাথুউ ব্রিটজকে, আব্দুল সামাদ, অক্ষত রঘুবংশী‌‌

KKR’এর একাদশ-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী‌‌, রোভম্যান পাওয়েল, রিংকু সিং, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকুল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, 

ইমপ্যাক্ট প্লেয়ার: মনিশ পান্ডে, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া, নভদীপ সাইনি, বরুণ চক্রবর্তী

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *