রঘুবংশীর আউট ঘিরে ঝড়! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ কেকেআর শিবির 1
Raghuvanshi out | Image: Twitter

IPL 2026: রবিবার একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ম্যাচে বিরল এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। রবিবার সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে কেকেআরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে কেকেআর। নাইট দলের হয়ে  তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ্ণ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ‘ফিল্ডিংয়ে বাধা দেওয়া’র অপরাধে আউট হতে হলো এবং প্যাভিলিয়নে ফিরতে হলো।

তাঁর এই আউটটা ক্রিকেটে এক বিরল ঘটনা। ঘটনাটি ঘটেছিল KKR-এর ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে। প্রিন্স যাদবের বলে রঘুবংশী বলটি মিড-অনের দিকে ঠেলে একটি রান নেওয়ার চেষ্টা করেন। মাঝপথে তিনি সিদ্ধান্ত বদলে ক্রিজে ফিরে যেতে চেয়েছিলেন। তবে তিনি তাঁর দৌড়ের পথ পরিবর্তন করেন এবং সেই মুহূর্তে ফিল্ডারের থ্রো তার শরীরে লাগে। এই ঘটনার পর লখনউ শিবিরের থেকে জোরালো আবেদন করা হয় এবং সেটিকে দেখার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। রিপ্লে খতিয়ে দেখে আম্পায়ার সিদ্ধান্ত দেন যে, ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে দৌড়ের লাইন পরিবর্তন করে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করেছেন। ফলে নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করা হয়।

বাজে ভাবে উইকেট হারালেন রঘুবংশী

Ipl 2026
Angkrish Raghuvanshi | Image: Twitter

এই আউটের মাধ্যমে রঘুবংশী আইপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ‘ফিল্ডিংয়ে বাধা’ জনিত কারণে বিদায় নিলেন। এর আগে ইউসুফ পাঠান, অমিত মিশ্র এবং রবীন্দ্র জাদেজা একইভাবে আউট হয়েছিলেন। তবে তাঁর এই আউট নিয়ে বেশ সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। ডাগআউটে ফেরার পথে ব্যাট আছড়ে ফেলেন রঘুবংশী। ঘটনাটি নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। আপাতত কেকেআর পঞ্চম ওভার শেষে মাত্র ২৭ রান বানিয়েছে যেখানে তারা তিন উইকেট হারিয়ে ফেলেছে। লখনউয়ের ধীর গতির উইকেটে রিতিমতন ব্যাকফুটে পরে গিয়েছে কেকেআর দলের ব্যাটিং লাইন আপ।

Read Also: সাই সুদর্শনের তাণ্ডবে সিংহাসন কাঁপল চেন্নাই সুপার কিংসের, চতুর্থ জয় ছিনিয়ে নিলো গুজরাট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *