"আর কতো কালি মাখাবে?..", মহসিনের বলে রাত-কানা KKR, রিঙ্কু সম্মান বাঁচলেও কটাক্ষের মুখে নাইটরা !! 1

আজ লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে আরও একটা দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ঋষভ পান্থ। নাইট বাহিনী প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে আজ‌ও বিপর্যয়ের মুখে পড়ে। টপ অর্ডার একেবারেই ছন্দে ছিল না। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় কলকাতা। বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন মহসিন খান (Mohsin Khan)। শেষে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ব্যাটিং’এ মুখ রক্ষা করল নাইটরা।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

KKR’এর ব্যাটিং বিপর্যয়-

"আর কতো কালি মাখাবে?..", মহসিনের বলে রাত-কানা KKR, রিঙ্কু সম্মান বাঁচলেও কটাক্ষের মুখে নাইটরা !! 2
Rinku Singh | Image Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নামেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং টিম সেফার্ট (Tim Seifert)। দুজনে আজ‌ও দলের হয়ে ভরসা দিতে ব্যর্থ হন। বল হাতে মহসিন খান (Mohsin Khan) জ্বলে উঠেছিলেন। তার বিধ্বংসী বলে খাতা না খুলেই মাঠ ছাড়েন সেফার্ট। রাহানে আউট হন ১৫ বলে ১০ রান করে। একটি মাত্র ছক্কা আসে তার ব্যাট থেকে। এরপর অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) বিতর্কিত আউট হয়ে মাঠ ছাড়েন। ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং’য়ে বাঁধা তৈরি করায় মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

৮ বলে ৯ রান করেন এই তারকা। এরপর রোভম্যান পাওয়েল (Rovman Powell) এবং ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) উইকেট‌ও তুলে নেন মহসিন। গ্ৰিন ২১ বলে ৩৪ রান করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু ৭৩ বলে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় নাইট বাহিনী। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই চালান আজিঙ্কা রাহানে‌। তিনি একাই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ চাপের মুখে দাঁড়িয়ে তার ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৮৩ রান। হাঁকান ৭ টি চার এবং ৫ টি ছয়।

ফলে নাইট বাহিনী ২০ ওভারে ৭ উইকেট ১৫৫ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য আজ লখন‌উয়ের হয়ে মহসিন খান বল হাতে ৪ ওভারে ১ টি মেডেন এবং মাত্র ২৩ রান দিয়ে মোট ৫ টি উইকেট সংগ্রহ করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “আজিঙ্কা রাহানেকে না বাদ দিলে জীবনে কলকাতা ম্যাচ জিতবে না। অধিনায়ক হিসেবে কলঙ্কিত অধ্যায় তিনি। ফালতু টিম বাছাই হয়েছে।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “ক্রিকেটের স্বার্থে অঙ্গকৃষকের আউট নিয়ে বিবেচনা করা যেত। তবে বল হাতে মহসিন খান দুরন্ত ফর্মে ছিলেন। এটা সম্পূর্ণ নাইটদের বিপর্যয়।”, বলেও জানাচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *