"শনির দশা শুরু হয়ে গেছে..", হোল্ডার-রশিদের বলে করুন অবস্থা RCB, ১৫৫ রানে আটকে দিয়ে চর্চায় GT !! 1

আজ আইপিএলে (IPL 2026) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। ঘরের মাঠে ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)। এরপর বেঙ্গালুরুর হয়ে প্রথমে ইনিংসে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু তিনি আজ বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে এক সময় চাপের মুখে পড়ে গিয়েছিল আরসিবি। এই সময় দাঁড়িয়ে দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।‌

Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!

RCB’এর ব্যাটিং বিপর্যয়-

"শনির দশা শুরু হয়ে গেছে..", হোল্ডার-রশিদের বলে করুন অবস্থা RCB, ১৫৫ রানে আটকে দিয়ে চর্চায় GT !! 2
GT vs RCB | Image: Getty Images

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন জ্যাকব বেথেল (Jecob Bethell) এবং বিরাট কোহলি। ৫ বলে মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন জ্যাকব। কোহলি‌ও দলকে ভরসা দিতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৮ রান। হাঁকান ৫ টি চার এবং ১ টি ছয়। এরপর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দল। রজত পাটিদার (Rajat Patidar) ১৫ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। জিতেশ শর্মার (Jitesh Sharma) ব্যাট থেকে আসে ৩ বলে ১ রান। এর সঙ্গেই টিম ডেভিড ৬ বলে ৯ রানে আউট হয়ে গেলে ছন্দ হারায় আরসিবি।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পাড্ডিকাল। তিনি আজ ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মারেন ৫ টি চার এবং ২ টি ছয়‌। রোমারিও শেফার্ড (Romario Shepherd)। ব্যাটিং বিপর্যয়ের মুখে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে এন্ট্রি নেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। ১৫ বলে মাত্র ১২ রান করেন এই তারকা। অন্যদিকে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) ব্যাট থেকে আসে ১৫ বলে অপরাজিত ১৫ রান।

এর ফলে বেঙ্গালুরু প্রথম ইনিংসে ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য গুজরাটের হয়ে রশিদ খান (Rashid Khan) আজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ২ টি উইকেট পেয়েছেন জেসন হোল্ডার (Jason Holder)। অন্যদিকে আরশাদ খান (Arshad Khan) ৩.২ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য।

“আইসিবির পুরোনো দিন ফিরে এসেছে। একটিও ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি। দেবদত্ত পাড্ডিকাল লড়াই না করলে মুখ দেখাতে পারতো না। এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখা ছেড়ে দাও।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “রজত পাটিদারের ক্যাচের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। আম্পায়ারদের ভূমিকা নিয়ে সত্যিই প্রশ্ন উঠবেই। তবে গুজরাটের বোলিং আক্রমণ আজ অসাধারণ ছিল।”, বলেও জানাচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: চমকে দেওয়া পরিকল্পনায় এনগিডির প্রাণ বাঁচালেন বিরাটের বন্ধু, সামনে এল অজানা গল্প !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *