"আর আইপিএল খেলবো না....", PSL থেকে হুঙ্কার দিলেন ট্রফি জয়ী অধিনায়ক, করলেন এই মন্তব্য !! 1

আন্তর্জাতিক ক্রিকেটে ফ্রাঞ্জাইজি লিগ গুলোর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। কিন্তু সেই সঙ্গে তাল মিলিয়ে চলেছে পাকিস্তান সুপার লিগও (PSL)। ফলে এই সমস্ত লীগ গুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে আইপিএলের ধারেকাছে কোনো লীগ না থাকলেও পিএসএল কতৃপক্ষ ও ভক্তরা এই লিগটাকে বড় বলেই দাবি জানায়। তবে, বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল হলেও কম চাপ এবং কম সময়ের জন্য অনেক বিদেশী ক্রিকেটের কাছে পিসিএল দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) বক্তব্য তারই উদাহরণ হয়ে উঠেছে। চলতি মৌসুমে ডেভিড ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন। সেখানে তিনি করাচি কিংসের হয়ে খেলেছেন এবং নেতৃত্বও দিয়েছেন। যদিও তাঁর নেতৃত্বে দল খুব একটা সফল হয়নি, ১০টি ম্যাচের মধ্যে ৫টিতে হার এবং প্লে-অফে পৌঁছাতে ব্যর্থতা – তবুও তাঁর ব্যক্তিগত অবস্থান এবং দলের প্রতি দায়বদ্ধতা নজর কেড়েছে। আইপিএলের মঞ্চে তিনি একজন কিংবদন্তি ছিলেন।

Read More: ম্যাচ চলাকালীন সিগারেটে সুখটান রিয়ান পরাগের, ভিডিও সামনে আসতেই শুরু বিতর্ক !!

আইপিএল নিয়ে ওয়ার্নারের কড়া মন্তব্য

Ipl, ডেভিড ওয়ার্নার
David Warner | Image: Getty Images

ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রামে পোস্টে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। এই পোস্ট ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক। এক ক্রিকেট ভক্ত মন্তব্য করেন যে পিএসএলে স্টেডিয়াম প্রায় ফাঁকা থাকে, তাই তাঁর উচিত আবার আইপিএলে ফেরা। এই মন্তব্যের উত্তরে ওয়ার্নারের সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট জবাব দেন, “এখন আমার আইপিএল খেলার দরকার নেই।” তার এই বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর। কারণ ডেভিড ওয়ার্নার একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল বিদেশি ক্রিকেটার ছিলেন। ২০১৬ সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) তিনি চ্যাম্পিয়ন করেছিলেন এবং বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন।

পিএসএল প্রসঙ্গে কয়েক দিন আগেই অ্যাডাম জাম্পা মন্তব্য করে বলেন, “সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়।” তবে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে শুধুমাত্র অর্থের বিষয় নয় বরং তার আচরণ নিয়ে ও প্রশ্ন উঠেছে। পিসিএল চলাকালীন একটি ম্যাচে সতীর্থের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। পরে নিজের দেশে ফিরে গিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন। তারপর আবার পাকিস্তানে ফিরে তিনি তার বাকি ম্যাচগুলো খেলেন। সব মিলিয়ে ওয়ার্নার এবং জাম্পার মত অজি ক্রিকেটাররা কম সময়ের তাগিদে পিসিএলের দিকেই বেশি ঝুঁকছেন।

Read Also: চমকে দেওয়া পরিকল্পনায় এনগিডির প্রাণ বাঁচালেন বিরাটের বন্ধু, সামনে এল অজানা গল্প !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *