GT vs RCB TOSS REPORT: টসে জিতল গুজরাট, একাদশ নিয়ে সাবধানী দুই দল !! 1

চলতি আইপিএলে (IPL 2026) গুজরাট টাইটান্স (Gujarat Titans) বর্তমানে প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে‌। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে দুরন্ত কামব্যাক করেছে তারা। আজ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামছে শুভমান গিলরা (Shubman Gill)। আরসিবি নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে দুরন্ত ফর্মে রয়েছে বেঙ্গালুরু। আজ জয় পেলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে তারা। ফলে দুই দলই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করবে।‌ একাদশ নিয়েও বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দুই দল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট ভক্তদের উৎসাহ‌‌ও লক্ষ্য করা যাচ্ছে।‌

Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!

IPL ম্যাচের সময়সূচি-

GT vs RCB TOSS REPORT: টসে জিতল গুজরাট, একাদশ নিয়ে সাবধানী দুই দল !! 2
RCB vs GT | Image: Getty Images

গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ম্যাচ: ৪২

তারিখ: ৩০/০৪/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

GT vs RCB Match Preview-

Ipl 2026
RCB vs GT | Image: Getty Images

গুজরাট টাইটান্স চলতি আইপিএলে পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। তারপর ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। এখনও শুভমান গিলরা ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করেছে। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। ১৫৮ রান তাড়া করতে নেমে জ্বলে উঠেছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি হাঁকিয়েছিলেন ৪৬ বলে ৮৭ রান। ৪ টি চার এবং ৭ টি ছয় আসে তার ব্যাট থেকে।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) মাত্র ৭৫ রানে অলআউট করে দিয়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬.৩ ওভারে এই রান তুলে নেয় এবং ৯ উইকেটে জয় নিশ্চিত করে। ‌উল্লেখ্য এখনও পর্যন্ত বেঙ্গালুরু এবং গুজরাট মোট ৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে আরসিবি ৪ টি ম্যাচে এবং ৩ টি ম্যাচে জিটি জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।

RCB’এর একাদশ-

বিরাট কোহলি, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জশ হ্যাজেলউড 

ইমপ্যাক্ট প্লেয়ার- রসিক সালাম দার, ভেঙ্কটেশ আইয়ার, জর্ডন কক্স, মঙ্গেশ যাদব, ভিকি অস্থয়াল

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (অধিনায়ক), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, মানব সুতার

ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, খুলয়ান্ত খেজরোলিয়া, নিশান্ত সিন্ধু

Read Also: চমকে দেওয়া পরিকল্পনায় এনগিডির প্রাণ বাঁচালেন বিরাটের বন্ধু, সামনে এল অজানা গল্প !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *