ব্যর্থ মার্শ-পান্থ প্রচেষ্টা, পাঞ্জাবের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হল লখন‌উ !! 1

আজ আইপিএলে (IPL 2026) রবিবারের দ্বিতীয় মহাযুদ্ধে পাঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয় লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং কুপার কনলি (Cooper Connolly)। ফলে বিশাল লক্ষ্যমাত্রা দেয় প্রীতি জিন্টার দল। এই রান তাড়া করতে নেমে লখন‌উ চাপের মুখে পড়ে গিয়েছিল। ঋষভ পান্থ (Rishabh Pant) থেকে মিচেল মার্শ (Mitchell Marsh) দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিতে পারেননি।

Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা

বিশাল লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব-

ব্যর্থ মার্শ-পান্থ প্রচেষ্টা, পাঞ্জাবের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হল লখন‌উ !! 2
PBKS vs LSG | Image: Getty Images

আজ পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন প্রভসিমরান সিং !Prabhshimran Singh)। তিনি শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়লেও দায়িত্ব কাঁধে তুলে নেন প্রিয়াংশ। তিনি কুপার কনলির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তাদের ৮০ বলে ১৮২ রানের পার্টনারশিপ দলকে আত্মবিশ্বাস দেয়। প্রিয়াংশ মাত্র ৩৭ বলে ৯৩ রান করেন। তিনি ইনিংসটি সাজান ৪ টি চার এবং ৯ টি ছয় দিয়ে। অন্যদিকে ৪৬ বলে দুরন্ত ৮৭ করেন কুপার।

তিনি হাঁকান ৮ টি চার‌ এবং ৭ টি ছয়। শেষ পর্যন্ত মার্কাস স্ট‌ইনিসের (Marcus Stoinic) ১৬ বলে ২৯ রানে এবং শশাঙ্ক সিং’এর (Shashank Singh) ৬ বলে ২৭ রানে ভর করে দল শক্তিশালী জায়গা পৌঁছে যায়। প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বিশাল ২৫৪ রান সংগ্রহ করে পাঞ্জাব। উল্লেখ্য লখন‌উয়ের হয়ে ২ টি করে উইকেট পেয়েছেন এম সিদ্ধার্থ (M Siddhart) এবং প্রিন্স যাদব (Prince Yadav)।

লজ্জার হার লখন‌উয়ের-

ব্যর্থ মার্শ-পান্থ প্রচেষ্টা, পাঞ্জাবের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হল লখন‌উ !! 3
PBKS vs LSG | Image: Getty Images

এই বিশাল রান তাড়া করতে নেমে লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে আসেন মিচেল মার্শ এবং আয়ুশ বাদোনি (Ayush Badoni)। লড়াই শুরু করলেও তারা স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ২৮ বলে ৪০ রান করেন মার্শ। হাঁকান ৩ টি চার এবং ২ টি ছয়। এর সঙ্গেই আয়ুশ বাদোনির ব্যাট থেকে আসে ২১ বলে ৩৫ রান। আজ তিনি ৫ টি চার এবং ১ টি ছয় মেরেছেন। এরপর দলের হয়ে দায়িত্ব তুলে নেওয়ার চেষ্টা করেন ঋষভ পান্থ (Rishab Pant)।

অধিনায়ক আজ ২৩ বলে ৪৩ রান করেন। তার ব্যাট থেকে এসেছে ৪ টি ছয় এবং ১ টি চার। এর সঙ্গেই নিকোলাস পুরান (Nicholas Pooran) ৯ বলে আউট হয়ে গেলে ম্যাচ কার্যত হাতের বাইরে চলে যায়। তবে এইডেন মার্করাম (Aiden Markram) শেষ পর্যন্ত ২২ বলে ৪২ রানে এবং মুকুল চৌধুরী (Mukul Choudhary) ১৭ বলে অপরাজিত ২১ রানে লড়াই চালিয়েছিলেন। কিন্তু এই লড়াই কাজে আসেনি। লখন‌উ ২০ ‌ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে পৌঁছায়। ফলে পাঞ্জাব ৫৪ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য এই দলের হয়ে মার্কো জ্যানসেন (Marco Janson) ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন।

Read More: কলকাতার চরম দশা দেখে মত পাল্টালেন কোচ , অবসর কাটিয়ে মাঠে তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *