"মেরে তক্তা করে দিয়েছে..", প্রিয়াংশ-কুপারের ব্যাটিং'এ রানের পাহাড় পাঞ্জাবের, LSG'কে কটাক্ষ ভক্তদের!! 1

রবিবার দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয়েছে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঋষভ পান্থ (Rishab Pant)। পাঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তার সঙ্গে কুপার কনলি (Cooper Connolly) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর একের পর এক উইকেট হারিয়ে মিডল অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে যায়। শেষের দিকে লখন‌উ কামব্যাক করলেও বিশাল লক্ষ্যমাত্রা দিল পাঞ্জাব। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে ঋষভ পান্থরা (Rishab Pant)।

Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা

বিশাল লক্ষ্যমাত্রা দিল পাঞ্জাব-

"মেরে তক্তা করে দিয়েছে..", প্রিয়াংশ-কুপারের ব্যাটিং'এ রানের পাহাড় পাঞ্জাবের, LSG'কে কটাক্ষ ভক্তদের!! 2
PBKS vs LSG | Image: Getty Images

আজ পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে আসেন প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। প্রভসিমরান শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়লেও প্রিয়াংশ ব্যাট হাতে ছন্দে ছিলেন। তিনি কুপার কনলির সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে মাত্র ৮০ বলে ১৮২ রানের পার্টনারশিপ গড়ে অনন্য নজির স্থাপন করেন। মাত্র ৩৭ বলে ৯৩ করেন প্রিয়াংশ। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৯ টি ছয়।

অন্যদিকে ৪৬ বলে ৮৭ করেন কুপার। ৮ টি চার‌ এবং ৭ টি ছয় মেরে তিনি জ্বলে ওঠেন। তবে মিডল অর্ডারে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ছন্দে হারিয়ে ফেলে পঞ্জাব। ৬ বলে ৫ রান করে ব্যর্থ হন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষ পর্যন্ত মার্কাস স্ট‌ইনিস (Marcus Stoinic) ১৬ বলে ২৯ রানে এবং শশাঙ্ক সিং (Shashank Singh) ৬ বলে ২৭ রানে দলকে আত্মবিশ্বাস দেন। ফলে পাঞ্জাব প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করেছে।

উল্লেখ্য লখন‌উয়ের হয়ে এম সিদ্ধার্থ (M Siddhart) এবং প্রিন্স যাদব ২ টি করে উইকেট পেয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে নানা মন্তব্য। “লখন‌উ দল না পারে ব্যাটিং করতে এবং না পারে বোলিং করতে। শ্রেয়স আইয়ারের এখুনি নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। ফালতু বোলিং আক্রমণ।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “প্রিয়াংশ আর্য আজ দুরন্ত ফর্মে ছিলেন। তিনি নিজের জাত চিনিয়েছেন। পাঞ্জাব এই বছর আইপিএলেও ফাইনালে পৌঁছাবে। ব্যালেন্স দল।” বলে উল্লেখ করছেন অনেকেই।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.comm/i/status/2045894760918139384

Read More: কলকাতার চরম দশা দেখে মত পাল্টালেন কোচ , অবসর কাটিয়ে মাঠে তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *