IPL 2026: আইপিএলের রোমাঞ্চকর এই ম্যাচে দাপুটে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চার উইকেট হাতে রেখেই তারা হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে (RR)। প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল মাত্র ১৫৫ রান। টি-টোয়েন্টি ফরমেটের নিরিখে এটি অত্যন্ত কম একটি রান। রাজস্থানের ইনিংসে শুরুটা ইতিবাচক ছিল। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২৯ বলে ৩৯ রানের সাবলীল ইনিংস খেলেন। তার সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), যিনি মাত্র ২৮ বলে ৪৬ রান করেন। তবে এই ভালো শুরুর পরও মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়ায় বড় স্কোর গড়তে পারেনি দলটি।
মিডল অর্ডারে রিয়ান পরাগ, শিমরণ হেটমায়ার, রবীন্দ্র জাদেজার মতন ব্যাটসম্যানরা ধীর গতির উইকেটে মুখ থুবড়ে পড়েন। কেকেআরের হয়ে ছন্দ ফিরে পেয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তিনি একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও কার্তিক ত্যাগীও (Kartik Tyagi) তিন উইকেট তুলে নেন এবং দুটি উইকেট পান সুনীল নারায়ণ (Sunil Narine)। লক্ষমাত্রা কম হলেও কেকেআরকে ম্যাচ জিততে বেশ সমস্যায় পড়তে হয়েছে। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই ভালো শুরু করতে পারেনি কলকাতা।
Read More: ছাঁটাই হচ্ছেন ভেঙ্কি মাইসোর, KKR’এর বিপর্যয়ে ক্ষুব্ধ শাহরুখ খান নিলেন চরম সিদ্ধান্ত !!
রিঙ্কু-অনুকূলের তান্ডবে জয় KKR’এর

ইনিংসের শুরুতেই শূন্য রানে আউট হন টিম সাইফার্ট। অধিনায়ক অজিঙ্কা রাহানেও খাতা না খুলে দ্রুত ফিরে যান। যার ফলে চাপে পড়ে যায় KKR দল। এরপর অংকৃশ রঘুবংশী ১৯ বলে মাত্র ১০ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। পাওয়ার প্লের ভিতর ওভারে ম্যাচে গতি ফেরান ক্যামেরন গ্রিন, মাত্র ১৩ বলে ২৭ রান করে রান তোলার গতি বাড়ান তিনি। তবে ধ্রুব জুরেলের অসাধারণ গ্লাভস ওয়ার্ক- এ উইকেট হারান গ্রিন।
পরে, ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিং খেলেন রোভম্যান পাওয়েল। ৭০ রানেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। তবে ম্যাচের আসল নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। দুর্দান্ত সংযম ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে ৩৪ বলে অপরাজিত ৫৩ রান করেন তিনি। শেষদিকে অনুকূল রায় ১৬ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ২ বল বাকি থাকতেই এই মৌসুমের প্রথম জয় ছিনিয়ে নিলো কলকাতা নাইট রাইডার্স।রাজস্থানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রবীন্দ্র জাদেজা, তিনি দুটি উইকেট নেন। এছাড়া জোফরা আর্চার, রবি বিষ্ণোই ও যশ রাজ পুঞ্জা একটি করে উইকেট পান।