বাদ সূর্যকুমার যাদব, IPL'এর মধ্যেই ভারতীয় টি২০ দলের অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার !! 1

প্রতি বছর আইপিএলে (IPL 2026) অসংখ্য তরুণ ক্রিকেটার দুরন্ত পারফর্ম্যান্স করে জাতীয় নির্বাচকদের নজরে আসার চেষ্টা করেন। এই বছরও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), সাকিব হুসেন (Sakib Hussain), আয়ুশ মাহাত্রেরা (Ayush Mhatre) জ্বলে উঠে রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছেন। অন্যদিকে সম্প্রতি ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে বিশ্বকাপ ট্রফি জয় করেছিল। এরপর ২০ ওভারের দলে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে বিসিসিআই (BCCI)। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে এবার নেতৃত্বের পরিবর্তন করতে চলেছেন কর্মকর্তারা। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এই দায়িত্বে আসতে চলেছেন বলে এবার খবর সামনে এসেছে।

Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা

শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer | Images: Getty Images

দীর্ঘদিন ভারতীয় টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন ২০২৩ সালে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিপক্ষে। তবে আইপিএলে প্রতি বছর আলাদাভাবে প্রভাব ফেলার চেষ্টা করেন এই তারকা। গত কয়েক বছরে অধিনায়ক হিসাবে অন্যতম সফল এই জনপ্রিয় ব্যাটসম্যান। ২০২৪ সালে তার নেতৃত্বেই আইপিএল ট্রফি জয় করেছিল কলকাতা‌ নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

এরপর গত বছর পাঞ্জাব কিংসের (Punjab Kings) নেতৃত্বের দায়িত্ব পেয়েও এই দলকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যান শ্রেয়স। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করে পাঞ্জাব প্লে অফে প্রবেশ করে। এরপর ১১ বছর পর ফাইনালে জায়গা করে নেয় প্রীতি জিন্টার দল। উল্লেখ্য ব্যাট হাতেও ধারাবাহিকভাবে সফল ছিলেন শ্রেয়স। তিনি ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন। হাঁকিয়েছিলেন ৬ টি অর্ধশতরান।

হতে চলেছেন অধিনায়ক-

বাদ সূর্যকুমার যাদব, IPL'এর মধ্যেই ভারতীয় টি২০ দলের অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার !! 2
Shreyas Iyer | Image: Getty Images

চলতি টুর্নামেন্টেও দুরন্ত ফর্মে রয়েছে পাঞ্জাব। ইতিমধ্যেই শ্রেয়সের নেতৃত্বে দলটি ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন যে তার বর্তমানে প্রধান লক্ষ্য ট্রফি জয় করা। অন্যদিকে এর মধ্যেই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বাদ দিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে শ্রেয়াস আসতে পারেন বলে খবর সামনে এসেছে। সূর্যকুমার ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন।

এছাড়াও তার বয়স নির্বাচকদের চর্চায় রয়েছে। ফলে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আসতে পারেন শ্রেয়স। এই বিষয়ে এক বোর্ড কর্তা বলেন, “শ্রেয়স শেষবার ২০২৩ সালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন তিনি দলে নেই। হঠাৎ করে তাকে দলে নিয়ে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া অনেক বড় সিদ্ধান্ত হবে। আমাদের এখন প্রধান লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ (ODI WC 2027)। এই বিষয়ে আমরা পরে ভাববো।”

অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে বলেন, “এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রেয়সকে যদি বড়ো সম্মান না দেওয়া হয় তাহলে সেটা তার ক্ষতি নয় ভারতীয় দলের ক্ষতি। অবশ্যই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তার সুযোগ পাওয়া উচিত।”

Read More: কলকাতার চরম দশা দেখে মত পাল্টালেন কোচ , অবসর কাটিয়ে মাঠে তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *