KKR: আইপিএলের (IPL 2026) উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসেছিল। প্রথমে ব্যাটিং করে মোটামুটি একটি সংগ্রহ দাঁড় করায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৫৫ রান তুলে ফেলে। তবে এই ফরম্যাটে এই স্কোরটা নিতান্তই কম। আজকের পিচটি ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের সুবিধার ছিল। কালো মাটির উইকেটে বল থমকে আসছিল। রাজস্থান রয়্যালসের কথা বলতে গেলে, ইনিংসের শুরুতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আত্মবিশ্বাসী ভঙ্গিতে ব্যাট করেন। ২৯ বলে ৩৯ রানের ইনিংসে তিনি চারটি চার ও দুটি ছক্কা মেরে দলকে ভালো সূচনা এনে দেন। এরপর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দ্রুত রান তুলে ইনিংসে গতি আনেন। মাত্র ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে তিনি দলের ভরসা হয়ে ওঠেন।
KKR’এর দুরন্ত বোলিংয়ে চাপে রাজস্থান
তবে মাঝের ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় চাপে পড়ে যায় রাজস্থান। ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ বড় কিছু করতে পারেননি। শেষদিকে শিমরন হেটমায়ার কিছুটা চেষ্টা করলেও ইনিংসকে বড় জায়গায় নিয়ে যেতে ব্যর্থ হন। কলকাতার বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। বরুণ চক্রবর্তী দুর্দান্ত ছন্দে বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কার্তিক ত্যাগীও ৩ উইকেট নেন এবং দুটি উইকেট তুলে নেন সুনীল নারাইন। নাইট রাইডার্সের দুরন্ত বোলিং পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
এক ভক্ত লিখেছেন, “এটাই কেকেআরের সবথেকে ভালো পারফরম্যান্স।”, আর এক ভক্ত লিখেছেন, “দুর্দান্ত বোলিং করে আটকে রেখে দিয়েছে।” , আর এক ভক্ত লিখেছেন, “১৪ বছর ধরে কেকেআরের মান সম্মান বাঁচিয়ে আসছেন নারায়ণ।” আর এক ভক্তের দাবি, “রাজস্থান টুক টুক করে টেস্ট খেলেই চলেছে।”
দেখেনিন টুইট
It’s been 14 years now but still
“KKR ka tamboo Narine ke bamboo pe khada hai.” pic.twitter.com/EAMX9Rde4i— Dinda Academy (@academy_dinda) April 19, 2026
How this clown got captaincy of Rajasthan Royals over Yashasvi Jaiswal? Playing since 9 seasons & still failing & failing only!!
If some other youngster had been fail even for 1-2 season, he would have got dropped but Parag got captaincy after 9 seasons of a flopster🤡
Subject… pic.twitter.com/tMU81YZp2h
— Rajiv (@Rajiv1841) April 19, 2026
meet the chairmen of gaand badi aur darshan chote club pic.twitter.com/3R4F3iV8gm
— soo washed (@anubhav__tweets) April 19, 2026
Rajasthan Royals back to basics pic.twitter.com/a5f5canKEi
— Haydos🛡️ (@GovindIstSTH) April 19, 2026
Conduct a match with Rajasthan Royals 😉 pic.twitter.com/Sc0hvfPNfJ
— Chinmay (@chinmay_marwadi) April 19, 2026