আজ রবিবার দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। পাঞ্জাব কিংস (Punjab Kings) জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। এই মুহূর্তে টুর্নামেন্টে সবচেয়ে সফল শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে তারা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস শেষ দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই ধাক্কা খেয়েছে। ঋষভ পান্থরা (Rishabh Pant) জয়ের মধ্যে ফেরার জন্য বর্তমানে মরিয়া। ফলে এই ম্যাচ অনেকটাই উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা
IPL ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ: ২৯
তারিখ: ১৯/০৪/২০২৬
ভেন্যু: মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নিউ চন্ডিগড়
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
PBKS vs LSG Match Preview-

গত বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস দুরন্ত ফর্মে ছিল। ফাইনালে প্রবেশ করেছিল তারা। এই বছরও একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে চলেছে প্রীতি জিন্টার দল। গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৩ উইকেটে এবং চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৫ উইকেটে পরাজিত করে যাত্রা শুরু করে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তবে এরপর সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) ৬ উইকেটে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৭ উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে পাঞ্জাব।
অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়ার পর পরপর জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে এবং কলকাতা নাইট রাইডার্সকে ৩ উইকেটে পরাজিত করে। তবে এরপর ঋষভ পান্থরা (Rishab Pant) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৭ উইকেটে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব, লখনউ।
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার- বিজয়কুমার ভিশাক, বিষ্ণু বিনোদ, সূর্যাংশ সেডগে, যশ ঠাকুর, হারপ্রীত বার
LSG’এর একাদশ-
এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পান্ট (ডব্লিউ/সি), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, আবেশ খান, প্রিন্স যাদব, মানিমারান সিদ্ধার্থ, মহসিন খান
ইমপ্যাক্ট প্লেয়ার- আব্দুল সামাদ, মায়াঙ্ক যাদব, ম্যাথিউ ব্রিটজকে, হিম্মত সিং, দিগ্বেশ সিং রাঠি,