IPL 2026: আইপিএলের মঞ্চে অবশেষে এল ক্লাসিকো! মুম্বইয়ের বিখ্যাত ওয়ানখেরে স্টাডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের লড়াই বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। এই দুই দলের লড়াই মানেই এক আলাদা আবেগ, এক আলাদা উত্তেজনা। এবারের ম্যাচে সেই লড়াই আরও জটিল হয়ে উঠেছে দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস সমস্যার কারণে। এবারের ম্যাচে তাদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন চিহ্ন। আইপিএল ইতিহাসের দুই শক্তিশালী ও সফল অধিনায়ক হলেন রোহিত ও ধোনি। তবে এই মৌসুমে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে উপলব্ধ থাকেননি এই দুই তারকা।
ধোনি ও রোহিত চোটে জর্জরিত তবুও উত্তেজনা চরমে

ধোনির অনুপস্থিতি নিঃসন্দেহে চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। তিনি শুধু অধিনায়ক নন, দলের মস্তিষ্ক। তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের জন্য অমূল্য। যদিও বিকল্প হিসেবে সঞ্জু ও উর্বিলের মতো উইকেটকিপার রয়েছেন, তবুও ধোনির অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্সও ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য, ধোনি নিজেই সিদ্ধান্ত নেবে সে খেলবে কি না। ধোনি এখনও পর্যন্ত এই মরসুমে একটি ম্যাচেও মাঠে নামেননি।
Read More: IPL 2026’এর বেটিংয়ে মহা কেলেঙ্কারি! কানপুরে কোটি টাকা সহ ৫ জন পাকড়াও
যেটা চেন্নাই সমর্থকদের কাছে যথেষ্ট হতাশাজনক। তাঁর চোট নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। তবে বুধবারের অনুশীলন সেশন সেই ধোঁয়াশা কিছুটা কাটিয়েছে। দীর্ঘ সময় উইকেটকিপিং ও ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি, যা স্পষ্ট ইঙ্গিত দেয় – তিনি প্রত্যাবর্তনের পথে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সও একই পথ অনুসরণ করছে। রোহিত শর্মা গত দু’টি ম্যাচে খেলেননি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য।
শেষ মুহূর্তেই সিদ্ধান্ত হবে ধোনি – রোহিতের খেলা

ফলে বৃহস্পতিবারের ম্যাচে এই দুই কিংবদন্তির উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তীব্র হয়েছে। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিতের অসাধারণ রেকর্ড রয়েছে তবুও তাঁকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে নামানো হবে না। ধোনি ও রোহিত শুধুমাত্র খেলোয়াড়ই নন, তারা দুই স্তম্ভ। তাদের অনুপস্থিতিতে ক্রিকেট মাঠের রং কিছুটা ফিকে করে দিতে পারে। সুতরাং দর্শকদের সব নজর এখন বৃহস্পতিবারের ম্যাচের দিকে।